শি

ইউক্রেনকে ‘আক্রমণাত্মক অস্ত্র’ সরবরাহ করতে পারে ইইউ

ইউক্রেনকে ‘আক্রমণাত্মক অস্ত্র’ সরবরাহ করতে পারে ইইউ

রাশিয়ার হামলার মুখে আত্মরক্ষার অধিকার মেনে নিয়ে ইউরোপের দেশগুলি ইউক্রেনকে সামরিক সরঞ্জাম ও কৌশলগত সহায়তা করছে৷ ইউরোপীয় ইউনিয়ন পর্যায়ে এক তহবিল থেকে সেই লক্ষ্যে আর্থিক সহায়তাও করা হচ্ছে৷

দেশের কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে

দেশের কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আরো জানানো হয়, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ইন্দোনেশিয়ায় সংসদের সামনে বিক্ষোভ, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ

ইন্দোনেশিয়ায় সংসদের সামনে বিক্ষোভ, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ

ইন্দোনেশিয়ায় ভোজ্য তেলের দাম বৃদ্ধি ও প্রেসিডেন্ট জোকো উইদোদোর কার্যকালের মেয়াদ বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। জবাবে আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বে খাদ্য সংকট বাড়ছে : ইইউ

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বে খাদ্য সংকট বাড়ছে : ইইউ

ইউক্রেনের সাথে রাশিয়া যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে বিশ্বব্যপী খাদ্য সংকট বেড়ে যাওয়ার জন্য মস্কোকে দায়ী করা হচ্ছে।
 দেশটিতে  মস্কোর আগ্রাসনে গমের মজুদ লক্ষ্য করে বোমা হামলা চালানো এবং জাহাজের মাধ্যমে কিয়েভ হতে খাদ্যশস্য বহন ব্যহত হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। 

শিবপুরে যুবককে কুপিয়ে হত্যা

শিবপুরে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীর শিবপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাঈম (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই সময় টুটুল নামে আরও ১ জন আহত হয় গুরুতর আহত অবস্থায় টুটুলকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

ঈদের নাটকে দেখা যাবে শিমুকে

ঈদের নাটকে দেখা যাবে শিমুকে

এক সময় ঈদের একগুচ্ছ নাটকে অভিনয় করতেন দর্শকপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি অভিনয়েই অনিয়মিত। কালেভদ্রে তিনি নাটকে অভিনয় করেন। শিমু ভক্তদের জন্য সুসংবাদ, আগামী ঈদের নাটকে অভিনয় করবেন তিনি।

বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলের জামিন

বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলের জামিন

ধর্ম অবমাননার অভিযোগে একটি মামলায় উনিশ দিন কারাভোগের পর মুন্সীগঞ্জের বিজ্ঞানের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলকে জামিন দিয়েছে আদালত।রবিবার দুপুরে সংক্ষিপ্ত শুনানির পর পাঁচ হাজার টাকা মুচলেকায় আদালত জামিন মঞ্জুর করেন।

সারাদেশে থানায় নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীর জন্য ‘সার্ভিস ডেস্ক’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সারাদেশে থানায় নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীর জন্য ‘সার্ভিস ডেস্ক’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সারাদেশের সকল (৬৫৯) থানায় ‘সার্ভিস ডেস্ক’ উদ্বোধন করেছেন এবং গৃহহীন পরিবারের জন্য পুলিশের নির্মিত ৪০০টি বাড়ি হস্তান্তর করেছেন।

মালয়েশিয়ায় নতুন করে ১০ হাজার ১৭৭ জন করোনায় আক্রান্ত

মালয়েশিয়ায় নতুন করে ১০ হাজার ১৭৭ জন করোনায় আক্রান্ত

মালয়েশিয়ায় শনিবার নতুন করে ১০ হাজার ১৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ লাখ ১৭ হাজার ৭০৬ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।