শেষ হতে চলেছে শীত। এর মাঝেও উত্তরে হাওয়া মাঝেমধ্যে শীতের জানান দিচ্ছে।
শীতের
পঞ্চগড়ে তাপমাত্রা বেড়ে কমেছে শীতের তীব্রতা। তাতে জনজীবনে ফিরেছে স্বস্তি। মঙ্গলবার সকাল ৯টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তাপমাত্রা বৃদ্ধি পেলেও পঞ্চগড়ে শীতের প্রকোপ এখনো কমেনি। বৃহস্পতিবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
খুলনায় শীতের মধ্যে মুষলধারে বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের নিয়ে বিপাকে পড়েছেন অভিভাবকরা।
কুড়িগ্রামে তীব্র শীতে যখন সবার নাকাল অবস্থা তখন এক ঝলক রোদে যেন সবার মাঝে স্বস্তি ফিরে এসেছে। গত দুদিনে তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ এবং ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, চলমান টানা কনকনে শৈত্যপ্রবাহের বিস্তৃতি আজ মঙ্গলবার কমে আসতে পারে। দেশের বেশির ভাগ জেলার তাপমাত্রার উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
শীতের সকালে আড়মোড়া ভেঙে আর উঠতে মনে চায় না যেন। যতটুকু বেশি সময় কম্বলের মধ্যে থাকা যায়, ততটুকুই লাভ যেন। তবু ব্যস্ততার কারণে উঠে পড়তেই হয়। অনেক সময় শীতের তীব্রতার কারণে আমরাও আরামের ঘুমে তলিয়ে যাই।
চলতি বছরের শুরু থেকে দেশজুড়ে তাপমাত্রা কমতে থাকে। বয়ে যায় শৈত্যপ্রবাহ। ফলে শীতের তীব্রতা ছিল বেশি। জানুয়ারি মাস প্রায় শেষের পথে। বাকি দিনগুলোতেও তাপমাত্রা একই রকম থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকায় রেললাইনে ফাটল দেখা দিয়েছে। স্টেশন মাস্টারের দাবি, অতিরিক্ত শীতের কারণে এই ফাটল দেখা দিয়েছে।
শীতের তীব্রতায় অসহনীয় হয়ে উঠেছে জয়পুরহাটের স্বাভাবিক জীবনযাত্রা। টানা কয়েকদিন ধরে সূর্যের দেখা মিলছে না।