দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিদেশি বিনিয়োগে শুল্ক ও বাড়তি কর বড় বাধা বলে মন্তব্য করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
- সার্কিট হাউসের বরাদ্দ করা কক্ষে উইপোকা, রাতে থাকতে পারলেন না বিরোধীদলীয় উপনেতা
- * * * *
- আশুলিয়ায় বন্ধ ঘর থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার
- * * * *
- মেক্সিকোয় আইনপ্রণেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার
- * * * *
- রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল বন্ধ
- * * * *
- বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড ভারতের
- * * * *
শুল্ক
ব্যাংকে জমা টাকার ওপর আবগারি শুল্কের স্তর ও হারে পরিবর্তন আসছে। এতে ব্যাংকে টাকা রাখার খরচ বাড়বে। আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ শুরু হয়। সেখানে এই প্রস্তাব তোলেন মন্ত্রী।
বিড়ি শিল্পে শুল্ক প্রত্যাহারসহ সাত দফা দাবিতে জাতীয় রাজস্ব বোর্ড ঘেরাও করেছে বিড়ি শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ১১ টায় আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় রাজস্ব বোর্ড এর সামনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচি পালনকালে জাতীয় রাজস্ব বোর্ড ঘেরাও করে শ্রমিকরা।
বঙ্গবন্ধুর আমলের মতো বিড়ির শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহার করে বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা দাবি জানান বিড়ি শ্রমিকরা। পার্শ্ববর্তী দেশ ভারতের মতো সরকার কর্তৃক শ্রমিকদের সকল প্রকার সুযোগ সুবিধা দাবি করে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানান তারা।
দীর্ঘ পাঁচ মাস পর পেঁয়াজ আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরও সেদেশের নতুন শুল্ক জটিলতায় পেঁয়াজ আমদানি করছেন না বাংলাদেশের আমদানিকারকরা। ব্যবসায়ীদের দাবি ভারতের সকল শর্ত মেনে পেঁয়াজ আমদানি করলে বাজারে বর্তমান দামের চেয়ে অনেক বেশি পড়বে। যার জন্য হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই স্বাধীনতা পরবর্তী সময়ে বিড়ি শিল্পের দ্বার উন্মোচিত হয়েছিল। তিনি এই শ্রমঘন শিল্পটি শুল্ক মুক্ত ঘোষণা করেছিলেন।
বঙ্গবন্ধুর আমলে বিড়ি শিল্পে কোন শুল্ক ছিল না, তাই আগামী বাজেটে বিড়ির শুল্ক প্রত্যাহার, অগ্রিম আয়কর প্রত্যাহার, বিদেশী কোম্পানির নিম্নস্তরের সিগারেট বন্ধ এবং বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিকদের মজুরী বৃদ্ধির দাবি জানিয়েছেন পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়ন।
ভারত থেকে আঙুর আমদানির ওপর ধার্যকৃত শুল্ক বাড়িয়েছে বাংলাদেশ সরকার। কেজি প্রতি এই শুল্ক ৬৫ টাকা থেকে বেড়ে ১০৪ টাকা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক-বাজেট সভায় অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) কর্তৃক বিড়ির মূল্য এবং সম্পূরক শুল্ক বৃদ্ধি প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন।
রমজান মাসের জন্য হলেও খেজুর আমদানিতে শুল্ক মওকুফের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।