কিছু মানুষের চলে যাওয়া কেবল একটি জীবনের অবসান নয়, থামিয়ে দেয় অনেক গল্পের পথচলাও। যার নির্মাণ ও লেখায় বারবার উঠে এসেছে মধ্যবিত্তের জীবন, সমাজের অসংগতি আর সাধারণ মানুষের চেনা বাস্তবতা, সেই নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকুর বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে দেশের শোবিজ অঙ্গনে।