পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে বোমা হামলায় অন্তত ১১ শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার (২০ আগস্ট) উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল উপত্যকায় এ জঙ্গি হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার। খবর আলজাজিরা।
- নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রবাসী বিএনপিতে উচ্ছ্বাস, থাকবেন হায়াত গ্র্যান্ড সেন্ট্রালে
- * * * *
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- * * * *
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- * * * *
- থানার ফটক ভাঙচুর, বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
- * * * *
- একাদশ শ্রেণির আসল বই আসার আগেই নকলে বাজার সয়লাব
- * * * *
শ্রমিক নিহত
গাজীপুরের টঙ্গীতে দেয়াল ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার কড়ইকান্দি গ্রামের আরিফ হাসানের ছেলে বকুল (৩৫), একই এলাকার নর্দানগর গ্রামের আকন্দ মিয়ার ছেলে সুলতান (৫০) ও টঙ্গীর গোপালপুর এলাকার ধনু মিয়ার ছেলে সবুজ (৩৫)।
গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপ চাপায় আকিজ জুট মিলের দুই শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জুন) রাতে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রির সহকারী) ট্রাকের চাকায় পিষ্ট হয়ে টুকু মিয়া (৬০) নামে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
সাতক্ষীরার কুমিরা নামক স্থানে পিকআপ উল্টে দুই ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। মঙ্গলবার সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
সোনার খনি ধসে বুরুন্ডির উত্তর-পশ্চিমাঞ্চলে অন্তত ১৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দেশটির একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
শিল্পাঞ্চল আশুলিয়ার কাঠগড়া এলাকায় ডাকাত দলের গুলিতে মফিজুল ইসলাম (২৫) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
বাগেরহাটের ফকিরহাটের কাকডাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।সোমবার (৬ মার্চ) ভোরে খুলনা-ঢাকা মহাসড়কের ওই এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দু’জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।