গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোক্তারুল করিম শামীমের ওপর আওয়ামী লীগের চেয়ারম্যান কর্তৃক হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।
শ্রীপুর
রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মকবুল হোসেন মৃধাকে গ্রেফতার করেছে বাগমারা থানা পুলিশ। চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
গাজীপুরের শ্রীপুরে আঞ্চলিক সড়কে গাছ ফেলে মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা চালক নূরুজ্জামানকে মারপিট করে আতঙ্ক সৃষ্টি করে যাত্রীদের কাছ থেকে মুঠোফোন, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় সাতখামাইর চেরাগআলী মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক পার হওয়ার সময় শেরপুরগামী দ্রুতগতির অজ্ঞাত যাত্রীবাহী বাসচাপায় আক্কাস আলী (২৯) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর রেল স্টেশনে সকল লোকাল ট্রেনের যাত্রা বিরতির দাবিতে ট্রেন আটকে মানববন্ধন করছে এলাকাবাসী। এ সময় জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন আটকে রাখা হয়।
গাজীপুরের শ্রীপুরে ঈদ বোনাস ও হাজিরা বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা। এসময় শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে পুলিশের উপর চড়াও হয় শ্রমিকরা। শ্রমিকের ছোড়া ইটে শিল্প পুলিশের ওসিসহ ৩ সদস্য আহত হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে পুকুরের পাড় ভেঙ্গে পানিতে ডুবে নাসির ও জাহিদ নামের দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়লপাড়া গ্রামের জনৈক কাইয়ুমের পুকুরের পানিতে ডুবে তারা মারা যান।
গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে ফরিদ আহমেদ (২২) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ফরিদ আহমেদ উপজেলার উজিলাব গ্রামের মো. মোস্তফার ছেলে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর-গাজীয়ারন-পেলাইদ কলেজ রোডটি দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাত গ্রামের শত শত মানুষ।
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেড়াইদেরচালা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ময়মনসিংহে পাঠানো হয়েছে।