সংঘর্ষ

পটুয়াখালীসহ ৫ জেলায় সংঘর্ষ, আহত শতাধিক

পটুয়াখালীসহ ৫ জেলায় সংঘর্ষ, আহত শতাধিক

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বরিশাল, পটুয়াখালী, মুন্সীগঞ্জ, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে দলীয় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে পটুয়াখালীর গলাচিপায় দুপক্ষের মধ্যে পালটাপালটি ধাওয়া, হামলা ও সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তাদের কয়েকজনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর বরিশালে কর্মসূচি চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা একাধিকবার সংঘর্ষে জড়ান। 

গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, ২ আরোহী নিহত

গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, ২ আরোহী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের উপজেলার শিয়ালগাড়া (তরককামাল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি এলাকায় মালবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

হোস্টেলে সংঘর্ষের ঘটনায় হবিগঞ্জ মেডিকেলের ৮ শিক্ষার্থী বহিষ্কার

হোস্টেলে সংঘর্ষের ঘটনায় হবিগঞ্জ মেডিকেলের ৮ শিক্ষার্থী বহিষ্কার

হবিগঞ্জ মেডিকেল কলেজের ছাত্রাবাসে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৮ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। 

মাদক-বালুর বিরোধে পরশুরামে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬

মাদক-বালুর বিরোধে পরশুরামে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬

ফেনীর পরশুরামে মাদক চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে যুবদল ও শ্রমিক দলের দুই নেতার অনুসারীদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট ) দুপুরে মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর সীমান্ত ও বটতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নাটোরের বড়াইগ্রামে গাছ কাটা নিয়ে সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৭

নাটোরের বড়াইগ্রামে গাছ কাটা নিয়ে সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৭

নাটোরের বড়াইগ্রামে ওয়ারিশ সূত্রে পাওয়া জমি থেকে গাছ কাটাকে কেন্দ্র করে চাচাতো ও জেঠাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ কর্মকর্তাসহ দুই পক্ষের সাতজন আহত হয়েছেন।

 

ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক চয়ন মোল্লা (২৩) নিহত হয়েছেন। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসনহাটি গ্রামের দলিল উদ্দিন মন্ডলের বড় ছেলে।