ভারতের ওডিশা রাজ্যের তিন জেলায় পৃথক ৯ স্থানে স্বর্ণখনির সন্ধান পাওয়া গেছে। জেলা তিনটি হলো দেওগড়, কেওনঝাড় ও ময়ূরভঞ্জ। গত ২৭ ফেব্রুয়ারি রাজ্য সরকারের এক ঘোষণায় এসব তথ্য জানানো হয়।
- তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান
- * * * *
- পালিত মেয়েই করেছে বাড়ি ছাড়া, চালিয়েছে শারীরিক নির্যাতন
- * * * *
- তাইওয়ানের স্বাধীনতার কোনো সুযোগ নেই
- * * * *
- ব্যয় না কমিয়েই কুতুবজোমে তৃতীয় এলএনজি টার্মিনালের প্রস্তাবে সায়
- * * * *
- জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে ঋণ নয়, অনুদান দিতে হবে: প্রধানমন্ত্রী
- * * * *
সন্ধান
জ্বালানি গ্যাসের দাম বাড়ানোর পরেও বাংলাদেশে শিল্পকারখানা ও ভোক্তা পর্যায়ে গ্যাসের সরবরাহ পুরোপুরি নিশ্চিত করা যাচ্ছে না।
ভোলা নর্থ-২ নম্বর কূপে গ্যাসের বড় মজুদের সন্ধান পাওয়া গেছে। রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্সের মালিকানাধীন এই গ্যাসক্ষেত্রে এটি দ্বিতীয় কূপ। এর আগে ভোলা নর্থ ১ কূপে ২০১৮ সালে গ্যাস পাওয়া যায়। এই কূপটি খনন করছে রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি গ্যাজপ্রম। গত ডিসেম্বরে এখানে কূপ খনন কাজ শুরু হয়। কূপটি থেকে দিনে ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে আশা করছে পেট্রোবাংলা।
কঙ্গোর উত্তরে উগান্ডা সীমান্তের ইতুরি প্রদেশে গণকবরের সন্ধান পাওয়া গেছে। গত সপ্তাহান্তে পাওয়া এই গণকবর থেকে ৪৯টি মরদেহ মিলেছে। গত সপ্তাহান্তে সেখানে গ্রামবাসীদের সঙ্গে চরমপন্থী গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির সম্পদ থাকার বিষয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
সৌদি আরবের জ্বালানিমন্ত্রী যুবরাজ আবদুল আজিজ বিন সালমান ঘোষণা দিয়েছেন যে দেশটিতে নতুন দু’টি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের সন্ধার পেয়েছে।
সৌদি আরবের পবিত্র শহর মদিনায় নতুন সোনা এবং তামার খনির সন্ধান মিলেছে।বৃহস্পতিবার সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) জানায়, মদিনা শহরের আবা আল-রাহা অঞ্চলের উম আল-বারাক হেজাজে মিলেছে সোনার খনির সন্ধান। একইসাথে ওয়াদি আল-ফারা অঞ্চলের আল-মাদিক এলাকায়ও আবিষ্কৃত হয়েছে চারটি তামার খনি।
ভূমধ্যসাগরে আবার তেল অনুসন্ধানকারী জাহাজ পাঠাচ্ছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, এজন্য অনুমতির দরকার নেই।
পাকিস্তানের বেলুচিস্তানে সোমবার রাতে নিখোঁজ হওয়া সেনাবাহিনীর বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে এবং এ দুর্ঘটনায় একজন শীর্ষ সেনা কমান্ডারসহ ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
ইসরাইলে বিশ্বের অন্যতম প্রাচীন একটি মসজিদের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। রাহাতের নাকাব মরু শহরে মসজিদটির অবস্থান। ইসরাইল অ্যান্টিকুইটিস অথোরিট (আইএএ) বলেছে, এই অঞ্চলের খ্রিস্টধর্ম থেকে ইসলামে পরিবর্তনের ওপর এই আবিষ্কার গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবে।