সফর

যুক্তরাজ্য ও জার্মানি সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাজ্য ও জার্মানি সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাজ্য ও জার্মানি সফরের উদ্দেশ্যে আগামী শনিবার ঢাকা ত্যাগ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ওইদিন কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। ১৭ অক্টোবর পর্যন্ত চলবে জার্মানি সফর। পরবর্তীতে চার দিনের সফরে লন্ডনে যাবেন রাষ্ট্রপতি।

রোম সফরে গেলেন স্পিকার

রোম সফরে গেলেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ইতালির রোমে অনুষ্টেয় প্রি-কপ-২৬ পার্লামেন্টারি কনফারেন্সে অংশ নিতে গত রাতে রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

সদ্যসমাপ্ত নিউইয়র্ক সফর এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকাল ৪ টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার রাতে তাঁর যুক্তরাষ্ট্র সফর শেষ করে ওয়াশিংটন ডিসি থেকে ফিনল্যান্ডের হেলসিঙ্কি হয়ে দেশে ফিরেছেন। তিনি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৬তম অধিবেশন যোগদানসহ অন্যান্য উচ্চ পর্যায়ের আলোচনায় অংশগ্রহণ করেন।

রাজনৈতিক প্রতিহিংসায় রোম সফরে দিল্লির না: মমতা

রাজনৈতিক প্রতিহিংসায় রোম সফরে দিল্লির না: মমতা

ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিতব্য শান্তি সম্মেলনে যোগ দেওয়ার জন্য আবেদন করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে দিল্লি সেই সফরের অনুমতি দেয়নি। 

রোম সফরের অনুমতি মিলল না মমতা বন্দ্যোপাধ্যায়ের

রোম সফরের অনুমতি মিলল না মমতা বন্দ্যোপাধ্যায়ের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতালি সফরের অনুমতি দেয়নি ভারতের কেন্দ্রীয় সরকার।সূত্রের খবর, ইতিমধ্যেই নবান্নে চিঠি পাঠিয়ে মুখ্যমন্ত্রীর সফরের অনুমোদন বাতিলের কথা জানিয়েছে বিদেশ মন্ত্রক। 

ইরানের প্রেসিডেন্টের প্রথম বিদেশ সফর

ইরানের প্রেসিডেন্টের প্রথম বিদেশ সফর

আগামীকাল বৃহস্পতিবার তাজিকিস্তান যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিমি রায়িসি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর বলে পার্সটুডে এর খবরে জানা গেছে।

মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে সেনাপ্রধানের যুক্তরাষ্ট্র সফর

মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে সেনাপ্রধানের যুক্তরাষ্ট্র সফর

যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর আমন্ত্রণে ইন্দো-প্যাসিফিক আর্মি চিফ কনফারেন্সে (আইপিএসিসি) অংশ নিতে সরকারি সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আফগানিস্তান পরিস্থিতি নিয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরান সফর

আফগানিস্তান পরিস্থিতি নিয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরান সফর

ইরান সফরে গেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি। তেহরানে পৌঁছেই তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আব্দুল্লাহিয়ানের সঙ্গে বৈঠকে বসেন।