ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে। এ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগর ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভসহ নানা কার্যক্রম নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সমাবেশ
ইরানে মার্কিন হামলার প্রতিবাদে নোয়াখালীতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। আজ (১ মার্চ) রবিবার জেলা শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দেশজুড়ে শিশু ও কিশোরী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নগরীর জামাল খান চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
যশোরের বাঘারপাড়ায় একই স্থানে বিএনপির দুই পক্ষ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
হবিগঞ্জের নবীগঞ্জে বড় সমাবেশ করেছে বিএনপি। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত শেরপুর রোডের করিম রেস্ট হাউজে এ বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ-৩ আসনে নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ভেতরে সকল ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ বন্ধ ঘোষণা করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা।
সিলেটে আগামী ৪ দিন সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে নির্বাচনী সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে এ সমাবেশ করবে দলটি।
বৃহত্তর ময়মনসিংহ বিভাগে আজ তিন জেলার নির্বাচনী জনসভায় অংশ নেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে সমাবেশস্থলে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।