উত্তরাঞ্চলে তিন দিনের নির্বাচনী সফর শেষে আজ সোমবার খুলনা ও যশোরে দুটি সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সকালে ঢাকা থেকে তারেক রহমান হেলিকপ্টারে প্রথমে খুলনায় পৌঁছাবেন। সেখানে দুপুর ১২টার দিকে খালিশপুর প্রভাতি হাই স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি বক্তব্য দেবেন। এর পর দুপুর দেড়টার দিকে হেলিকপ্টারে যশোরে পৌঁছাবেন তিনি।
সমাবেশ
আগামী জাতীয় নির্বাচনে বগুড়াবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গভীর রাতে বগুড়ার আলতাফুন্নেসা মাঠে এক নির্বাচনী সমাবেশে নিজের জন্য এবং বগুড়ার অন্যান্য আসনগুলোর প্রার্থীদের জন্য ধানের শীষে ভোট চান তিনি।
সারাদেশে নারী নেতাকর্মীদের নির্বাচনী কর্মকাণ্ডে বাধা ও হামলার প্রতিবাদে আগামী ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গীবাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশস্থল পরিদর্শন করেছেন মেট্রোপলিটন (সিএমপি) পুলিশ কমিশনার হাসিব আজিজ।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাত জেলায় নির্বাচনি সমাবেশে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারণায় নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে দলটির আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি সমাবেশের মধ্য দিয়ে তাদের এই কার্যক্রম শুরু হচ্ছে।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসমাবেশকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন নেতাকর্মীরা।
ইরানের রাজধানী তেহরানে দেশটির সরকারের সমর্থনে হাজার হাজার মানুষের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন, বোমা হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নেওয়ার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।