১৫ বছর পর রাজশাহীতে বড় পরিসরে প্রকাশ্যে সম্মেলন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী শনিবার (১৮ জানুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে মহানগরী ও জেলা জামায়াতের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন ঘিরে নানা প্রস্তুতি গ্রহণ করেছে দলটি।
সম্মেলন
ভারত-বাংলাদেশ সীমান্তে বিজিবি-বিএসএফের সেক্টর পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে বেনাপোল বিজিবি'র হেড কোয়ার্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন খুলনা বিজিবি'র সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী।
শিক্ষা সম্মেলনে অংশ নিতে পাকিস্তানে গেছেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই।
গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলায় ২ আসামিকে গ্রেফতার ও মিথ্যা প্রপাগান্ডার প্রতিক্রিয়া জানাতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার উদ্দেশে যাত্রা উপলক্ষে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।
জুলাই বিপ্লবে ছাত্রদের উপর হামলাকারীদের শাস্তি নিশ্চিতসহ দ্রুত অপরাধীদের নাম প্রকাশের তিন দফা দাবি জানিয়ে রংপুরে সংবাদ সম্মেলন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল-এর গৃহস্থালি পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের আন্তর্জাতিক পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ছাত্রশিবিরের নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্রশিবির গুপ্ত নয়, ১৯৭৭ সাল থেকে প্রতি বছর শিবিরের সম্মেলন হয়েছে। এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
দীর্ঘ প্রায় ১৪ বছর পর প্রকাশ্যে শুরু হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন।
ডিসেম্বর। কী হতে চলেছে? -- এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক সয়লাব। শেষ পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জরুরি সংবাদ সম্মেলন করে জানিয়েছে বিস্তারিত।আজ রবিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে জরুরি এ সংবাদ সম্মেলন হয়। এতে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন আহ্বায়ক।