পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের গোপালপুর চৌকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের সরকারি বই বিক্রির অপচেষ্টার অভিযোগ উঠেছে স্কুলের সহকারি প্রধান শিক্ষক ইমান আলী ও নিরাপত্তাকর্মী মিন্টু হোসেনের বিরুদ্ধে।
সরকারি
সরকারি হাসপাতালে নির্ধারিত ডিউটি শেষে নিজ হাসপাতালেই চিকিৎসকরা আলাদা চেম্বার করে রোগী দেখা এবং চিকিৎসকদের ফি নির্ধারণ করা বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।
বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজের আগামী শিক্ষাবর্ষ (২০২২-২০২৩) থেকে এমবিবিএস ও বিডিএস ভর্তি ফি তিন লাখ ২৪ হাজার টাকা বা ১৭ শতাংশ বাড়িয়েছে সরকার। এতে ভর্তি ফি দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৪ হাজার টাকা। যা এর আগে ছিল ১৬ লাখ ২০ হাজার টাকা।
মাঠ পর্যায়ের চাকরিজীবীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থানের নির্দেশ দিয়েছে সরকার।মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি সব জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) এ নির্দেশনা পাঠানো হয়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি কর্মচারীদের দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।তিনি আরো বলেন, তাদের মূল দায়িত্ব দেশ ও জনগণের যথাযথ সেবা করা।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি ১০ লাখ মেট্রিক টন সয়াবিন তেল এবং ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার। এতে খরচ হবে ২৬৫ কোটি ৪০ লাখ ৫৮ হাজার টাকা।
ফৌজদারি মামলায় সরকারি সাক্ষীদের সাক্ষ্য ভাতা দেয়ার জন্য নতুন অর্থনৈতিক কোড/খাত সৃজন করে অর্থ বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নিম্ন আদালতের প্রতি নির্দেশনা পাঠিয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসন।
বাংলাদেশের সরকারি হাসপাতালের ডাক্তাররা মার্চের ১ তারিখ থেকে নিজ প্রতিষ্ঠানে রোগী দেখতে পারবে। ডাক্তাররা সরকারি হাসপাতালে ডিউটি শেষে ওই হাসপাতালেই প্রাইভেট প্র্যাকটিসের সুবিধা পাবে, অর্থাৎ টাকা নিয়ে রোগী দেখতে পারবে।
সরকারি খরচে গত সাত বছরে এক হাজার ৯১৮ জনকে হজে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং অধিদফতরের তিন লাখ ৫৮ হাজার ১২৫টি শূন্য পদ রয়েছে। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।