পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ১৯ অক্টোবরের পরিবর্তে ২০ অক্টোবর ছুটি পুনর্নির্ধারণ করে রবিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সরকারি
করোনা মহামারির লকডাউনের বিরূপ প্রভাব পড়ছে ভারতের কলকাতার অনেক পরিবারের উপর৷ আর্থিক সংকটের কারণে অনেক উচ্চবিত্ত পরিবার সন্তানদের কম খরচের স্কুলে স্থানান্তর করছে৷
দীর্ঘ দেড় বছর পর অক্টোবর থেকে ধাপে ধাপে সচল হতে যাচ্ছে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) শর্ত পূরণ করে ‘ফল সেমিস্টার’ থেকে সশরীরে ক্যাম্পাসে পাঠদান শুরু করতে প্রস্তুতি নেয়া হচ্ছে।
করোনা মহামারীর কারণে দেড় বছর ধরে বন্ধ থাকার পর অবশেষে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোও সশরীরে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা নিতে পারবে বলে জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।
সম্প্রতি একজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্যার না বলায় এক ব্যবসায়ীকে লাঠিপেটা করা হয়েছে বলে খবর বেরিয়েছে। স্যার না বলায় সাংবাদিকদের উপরে চটেছিলেন প্রশাসনের আর এক কর্মকর্তা।
কোভিড-১৯ পরিস্থিতিতে সরকারের বিভিন্ন দফতর, বিভাগের নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় ক্ষতিগ্রস্ত প্রার্থীদের বয়সসীমার বিষয়টি বিবেচনা করে অতিরিক্ত ২১ মাসের সুযোগ দিচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আফগানিস্তানের সব সরকারি কর্মকর্তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান। সম্পূর্ণ আস্থার সাথে তাদের কাজে ফিরে আসার আহ্বান জানিয়েছে। তালেবানের বিবৃতি উদ্ধৃত করে এএফপি এ খবর জানায়।
করোনাভাইরাস মহামারিতে লকডাউনের (বিধিনিষেধ) কারণে ক্ষতিগ্রস্ত সরকারি চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় দিতে যাচ্ছে সরকার। চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কারো নির্ধারিত বয়স পেরিয়ে গেলে ক্ষতিগ্রস্তদের ২১ মাসের ছাড় দিতে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ করে গড়ে তোলায় জাতির পিতার পরিকল্পনার উল্লেখ করে বলেছেন, জাতির পিতার স্বপ্ন পূরণই বাংলাদেশের উন্নতি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঢাকায় নির্মিত ফ্ল্যাট এবং বস্তিবাসীদের জন্য মিরপুরে নির্মিত স্বল্প ভাড়াভিত্তিক ফ্ল্যাট উদ্বোধন ও হস্তান্তর করেছেন।