আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির দুঃশাসনের কারণে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন হয়েছিলো। সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে সেটি বিলুপ্ত হয়েছে। সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার আর কোনো সুযোগ নেই।
সরকার
ফৌজদারি মামলায় সরকারি সাক্ষীদের সাক্ষ্য ভাতা দেয়ার জন্য নতুন অর্থনৈতিক কোড/খাত সৃজন করে অর্থ বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নিম্ন আদালতের প্রতি নির্দেশনা পাঠিয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শুধু শিক্ষা বান্ধবই নয় জনবান্ধব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্নয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার কারণে দেশের সব সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এতে খরচ হবে ১৯৪ কোটি ৭০ লাখ টাকা।
আগামী ১৩ ও ১৬ মার্চ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের (ইউপি) শতাধিক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশে প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয় সরকার প্রশাসনের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্ক চলতে থাকলেও রাজনৈতিক সদিচ্ছার অভাবে বিষয়টির সমাধান হচ্ছে না বলে মনে করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা।
বাংলাদেশের সরকারি হাসপাতালের ডাক্তাররা মার্চের ১ তারিখ থেকে নিজ প্রতিষ্ঠানে রোগী দেখতে পারবে। ডাক্তাররা সরকারি হাসপাতালে ডিউটি শেষে ওই হাসপাতালেই প্রাইভেট প্র্যাকটিসের সুবিধা পাবে, অর্থাৎ টাকা নিয়ে রোগী দেখতে পারবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল এবং সমসাময়িক চ্যালেঞ্জের উপর লেখা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার : দেশ নির্মাণের মৌলিক রূপরেখা’ বইটি বাজারে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করেন।৪৯২ পৃষ্ঠার এই বইটি প্রকাশ করেছে পাঠক সমাবেশ।
গোপনে বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় জুটি শামীম হাসান সরকার ও অহনা রহমান। সোশ্যাল মিডিয়ায় বিয়ের খবরটি নিজেই জানালেও কোথাও যেন একটা রহস্য থেকেই যাচ্ছে। নেটিজেনদের প্রশ্ন, সত্যিই কি তারা বিয়ের করেছেন নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে।