সুদানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল বোরহান দেশের সামরিক অভ্যুত্থানের ব্যাপারে অদ্ভুত ব্যাখ্যা দিয়েছেন। তিনি তার ভাষায় বলেছেন, দেশে গৃহযুদ্ধ এড়ানোর জন্য সরকারকে উৎখাত করা হয়েছে।
- ৩ লাখ মেট্রিক টন ধান ও ৫ লাখ টন চাল সংগ্রহ করবে সরকার
- * * * *
- ছাত্র শক্তির হাসিবের সঙ্গে থাকা নারী তার স্ত্রী: খালেদ হাসান
- * * * *
- বাংলাদেশের হজ কোটা বাড়াল সৌদি আরব
- * * * *
- সিরাজদিখানে আওয়ামী লীগের ধর্মঘটের প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
- * * * *
- কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- * * * *
সরকার
পাকিস্তান সরকার দেশটির উগ্র রক্ষণশীল তেহরিকে লাব্বাইক দলের (টিএলপি) ৩৫০ কর্মীকে মুক্তি দিয়েছে। রোববার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমদ এক টুইট বার্তায় এই তথ্য জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বাচলে নবনির্মিত ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র উদ্বোধনকালে আশা প্রকাশ করেন, রপ্তানি মেলা, বাণিজ্য মেলা, রপ্তানিকারকদের সম্মেলন, ক্রেতা-বিক্রেতা মেলা এবং অন্যান্য বাণিজ্য বৃদ্ধিমূলক কর্মকান্ড আয়োজনের মাধ্যমে কেন্দ্রটির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ১৯ অক্টোবরের পরিবর্তে ২০ অক্টোবর ছুটি পুনর্নির্ধারণ করে রবিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
‘পোল্ট্রি ও ক্যাটন ফিড’ মুরগি ও গোখাদ্য তৈরির অন্যতম কাঁচামাল সয়ামিল রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। দেশে পোল্ট্রি ফিড ও পশুখাদ্য উৎপাদন স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
তালেবান কর্তৃপক্ষের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, আফগানিস্তানে একটি সমন্বিত সরকার গঠনে রাজি হয়েছে তালেবান কর্তৃপক্ষ। কিন্তু, ওই সরকারে কে থাকবে বা কে থাকবে না তা নিয়ে পশ্চিমাদের নির্দেশনা মানবেন না তারা।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সরকার রোহিঙ্গা নেতা মোহিব উল্লাহ’র হত্যাকারীদের বিচারের আওতায় আনতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা এই ঘটনার পর তাৎক্ষনিক পদক্ষেপ নিয়েছি। আমরা কোথাও এ ধরনের ঘটনা (হত্যাকান্ড) চাই না।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আমেরিকা আজ হোক কিংবা কাল আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হবে। তিনি আরো বলেছেন, আমেরিকার সিনেটে তালেবানকে নিয়ে যা হচ্ছে কিংবা দেশটির গণমাধ্যমে যা কিছু প্রকাশিত হচ্ছে তা থেকে বোঝা যায়, আমেরিকা আফগানিস্তান নিয়ে চরম হতাশায় রয়েছে ও দোটানায় ভুগছে।
করোনা মহামারির লকডাউনের বিরূপ প্রভাব পড়ছে ভারতের কলকাতার অনেক পরিবারের উপর৷ আর্থিক সংকটের কারণে অনেক উচ্চবিত্ত পরিবার সন্তানদের কম খরচের স্কুলে স্থানান্তর করছে৷
দীর্ঘ দেড় বছর পর অক্টোবর থেকে ধাপে ধাপে সচল হতে যাচ্ছে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) শর্ত পূরণ করে ‘ফল সেমিস্টার’ থেকে সশরীরে ক্যাম্পাসে পাঠদান শুরু করতে প্রস্তুতি নেয়া হচ্ছে।