‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এ মার্চের সেরা হবার জন্য মনোনায়ন পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খান।
সাকিব
বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের পরিবর্তে ইংল্যান্ডের ওপেনার জেসন রয়কে নেয়ার ঘোষণা দিয়েছে কলকাতা। বুধবার ইংরেজ ওপেনানের সাথে স্বাক্ষর করে কেকেআর। তাকে নিতে খরচ করে দু’কোটি ৮০ লাখ টাকা।
১৮০ রানে পিছিয়ে থেকে দিন শুরু করা বাংলাদেশ দিনের তৃতীয় ওভারেই হারায় মুমিনুলকে। দ্বিতীয় দিনে মাত্র ৫ রান যোগ করে মুমিনুল ফেরেন ১৭ রান করে। এরপর একদিকে সাকিব আল হাসানের ওয়ানডে স্টাইলে ব্যাটিং, অন্যপ্রান্তে দৃঢ় মনোবলে আগাচ্ছেন মুশফিকুর রহিম
দলীয় ৪০ রানের মাথায় ৩ উইকেট হারালে ব্যাটিংয়ে নামেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। দলকে চাপ মুক্ত রেখে মুশফিককে নিয়ে শত রানের জুটি গড়েন সাকিব। ওয়ানডে স্টাইলে খেলে তুলে নেন ব্যক্তিগত ৩১তম অর্ধশতক। এই কীর্তি গড়তে তিনি খেলেছেন মাত্র ৪৫ বল।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচেই বিঘ্ন। টস জিতে প্রথমে বোলিং নিয়েও সুবিধা করতে পারল না নীতীশ রানার দল। তারপর ব্যাট করতে নামার সময়ও বিপত্তি।
এবারের আইপিএলে অংশ নিচ্ছেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। তাদের মধ্যে আপাতত মুস্তাফিজ বিসিবির ছাড়পত্র পেয়েছেন। কলকাতা নাইট রাইডার্সে ডাক পাওয়া সাকিব আল হাসান আর লিটন কুমার দাস এখনও ছাড়পত্র পাননি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৩৬ উইকেট সাকিব আল হাসানের। আজ চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড করলেন তিনি।
৩১ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। সাকিব আল হাসান ও লিটন দাস, দুই বাংলাদেশি ক্রিকেটারের এবার খেলার কথা আইপিএলের একই দলে। নিলাম থেকে তাদের দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে তারা আইপিএলে কবে যোগ দেবেন, এই নিশ্চয়তা অবশ্য মেলেনি এখনও।
শুধুই খেলার মাঠ নয়, ক্রিকেটারের বাইরেও আছে একটা পরিচয়; মানবিক সাকিব আল হাসান। দেশের নানান সঙ্কটে আর সময়ের যেকোনো ক্রান্তিলগ্নে তার দেখা মেলে উদার মনে। এবার আরো বড় পরিসরে দেশের মানুষের সেবায় নিয়োজিত হতে যাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। নিজের ৩৬তম জন্মদিবসে নিজের নামে ক্যানসার ফাউন্ডেশনের উদ্বোধন করেন তিনি।
বাইশ গজে ব্যাট উঁচিয়ে ধরেছেন বহুবার, এবার সমাবর্তনের মঞ্চে উঁচিয়ে ধরলেন হ্যাট। মুখে চওড়া হাসি। পরণে কালো-সবুজ গাউন। এমন বেশে এই প্রথম দেখা গেল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।