ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সুবাদে এবার তিনজন একইসঙ্গে যাত্রা করছেন। তবে গন্তব্য ভিন্ন। সাকিব আল হাসান যাচ্ছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে অংশ নিতে। আর তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিমের ঠিকানা জিম্বাবুয়ের জিম-আফ্রো টি-টেন টুর্নামেন্ট।
সাকিব
টি-টোয়েন্টিতে আফগানিস্তান বাংলাদেশের জন্য ছিল প্রবল এক প্রতিপক্ষ। সেই আফগানদের এবার ২-০ ব্যবধানে হারাল টাইগাররা।
কোনো চাপ নেই, নেই কোনো উদ্বেগ। সিরিজ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়েও নির্ভার সাকিব আল হাসান। স্বভাবতই হাসিখুশি, প্রাণচঞ্চল। হেসেখেলেই দুই ম্যাচের মাঝখানে থাকা বিরতির দিনটা কাটিয়ে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। মাঝে গণমাধ্যমকে বলে গেলেন, ‘আমি সব সময় ফ্রি।’
প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয় ওয়ানডে বিশ্বকাপ। বিশ্ব আসরের এই মঞ্চ রাঙানোর স্বপ্ন প্রতিটা খেলোয়াড়েরই থাকে। এখানে যারা পারফর্ম করতে পারেন, তারা সবচেয়ে বড় সুপারস্টার উপাধি পান। সে হিসেবে বিশ্বকাপের বড় তারকাদের দলে রয়েছেন টাইগার ‘পোস্টার বয়’ সাকিব আল হাসানও।
আফগানিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৪ উইকেট শিকারের মধ্য দিয়ে ওয়ানডে র্যাংকিংয়ে একধাপ উন্নতি হয়েছে সাকিব আল হাসানের।
বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় কিংবা রেকর্ড বয়। যে পরিচয়েই তুলনা করা হোক না কেনো সাকিব আল হাসানের বিকল্প সাকিবই। মাঠে নামবেন সাথে নতুন কোনো রেকর্ড নিজের করে নেবেন- এটাই এখন নিয়মিত ঘটনা। নতুন মাইলফলক স্পর্শ করতে শেষ ওয়ানডেতে দরকার ছিল মাত্র একটি উইকেট। নাজিবউল্লাহ জাদরানকে ফিরিয়ে সফলও হন বিশ্বের সেরা এই অলরাউন্ডার।
চলতি বছরের অক্টোবর-নভেম্বর ভারতের মাটিতে পর্দা উঠবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আসর। কিন্তু বিশ্বকাপ শুরুর তিন মাস আগেই হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন বাংলাদেশ ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল।
বিপিএলে দল পরিবর্তন করলেন সাকিব আল হাসান। ফরচুন বরিশালের সাথে সম্পর্কচ্ছেদ করে যোগ দিয়েছেন রংপুর রাইডার্সে।
অন্য ফরম্যাটগুলোতে পেসারদের নিয়ে আলোচনা করার সুযোগ থাকলেও টেস্টে তাদের নিয়ে বলার মতো তেমন কিছুই ছিল না। একাদশে পেসার যেন ছিল রাখার জন্যই রাখা! তবে পরিবর্তনের ছোঁয়া লেগেছে, পেসাররা এখন টেস্টেও দাপট দেখাচ্ছে। একসাথে তিন পেসারের ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে উঠে আসা সেই কথাই বলে।
আইপিএলের সময় সাকিব আল হাসানের ছাড়পত্র নিয়ে কম কথা হয়নি ক্রিকেট পাড়ায়। দেশ ছাপিয়ে বিদেশেও যা জন্ম দিয়েছিল সমালোচনার। তবে এবার সেরকম কোনো নাটক মঞ্চায়ন হচ্ছে না। গ্লোবাল টি-টোয়েন্টি লিগ এবং লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে আগেভাগেই ছাড়পত্র পেলেন সাকিব আল হাসান।