ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাংলাদেশ সময় রাত ৮টার ম্যাচে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতূর্থ স্থানে রয়েছে কলকাতা। অন্যদিকে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে হায়দরাবাদ।
সাকিব
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব-আল হাসান। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক শুভেচ্ছা বার্তায় লেখেন, ‘আপনার এই বিশেষ দিনে পৃথিবীর সকল সুখ আপনার হোক। মাতৃভূমির প্রতি আপনার অকৃত্রিম ভালোবাসা এবং অকুতোভয় নেতৃত্ব অনুপ্রেরণা যোগায় আমাদের।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সংযুক্ত আরব আমিরাতের অংশে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দুবাইয়ের উদ্দেশ্যে রোববার রাত পৌনে দুইটায় ঢাকা ছাড়েন সাকিব।
আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে দুই বছর পর সেরা দশে জায়গা করে নিলেন সাকিব আল হাসান। বোলিং বিভাগে ৩ ধাপ এগিয়ে সেরা দশে উঠে এসেছেন তিনি। অবশ্য নিষেধাজ্ঞার কারণে এক বছর মাঠের বাইরে ছিলেন এই তারকা।
নিজেকে রেখেই সর্বকালের সেরা ওয়ানডে একাদশ সাজালেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যে দলটির অধিনায়ক নির্বাচন করা হয়েছে ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতের দলনেতা মহেন্দ্র সিং ধোনিকে।
পেশাদার ক্রিকেটার। নাম যশ খ্যাতি কুড়ানোর পর তিনি নেমেছেন ব্যবসায়। অনেক ধরনের ব্যবসার সাথেই তিনি ইতোমধ্যে যুক্ত। হোটেল, রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্সি, ইভেন্ট ম্যানেজমেন্ট, শেয়ার বাজার, বিদ্যুৎকেন্দ্র, প্রসাধনী, কাঁকড়া ও কুঁচের খামার, কী নেই।
জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেটের দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বিশ্ব ক্রিকেটের সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জুলাই মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগার দলের প্রাপ্তির শেষ নেই। ৪-১ ব্যবধানে অজিদের হারিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্বকে নিজেদের শক্তি জানান দিয়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ও শেষ ম্যাচে ৪ উইকেট শিকার করে আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে একশ উইকেট শিকারের নজির গড়েন বাংলাদেশের সাকিব আল হাসান। এতে অনন্য এক রেকর্ডের জন্ম দিলেন সাকিব। এ ছাড়া ব্যাট হাতে এক হাজার রানের মালিকও বিশ্বে সেরা এ অলরাউন্ডার।