সাপ

সাপমারা ইউপির উপ-নির্বাচনে ভোট গ্রহণ ২৭ জুলাই

সাপমারা ইউপির উপ-নির্বাচনে ভোট গ্রহণ ২৭ জুলাই

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুলাই। উপজেলা নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

কালুখালীতে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

কালুখালীতে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর কালুখালীতে সাপের কামড়ে সুবিতা দাস (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজবাড়ী সদর হাসপাতালে তার মৃত্যু হয়।সুবিতা কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ধুবারিয়া গ্রামের ধিরেন্দ্রনাথ দাসের স্ত্রী।

মাছ ধরতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে যুবক আহত

মাছ ধরতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে যুবক আহত

ব্রাহ্মণবাড়িয়ায় মাছ ধরতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে হেলাল মিয়া (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।সোমবার জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামে একটি বিলের জমিতে এ ঘটনা ঘটে।

৪ তলায় উঠে গেল সাপ, ভবনে আতঙ্ক

৪ তলায় উঠে গেল সাপ, ভবনে আতঙ্ক

চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদ কমপ্লেক্সের ৪তলায় একটি বিষাক্ত সাপ পাওয়া গেছে। এ সময় রাসেলস ভাইপার ভেবে মেরে ফেলা হয় সাপটিকে।সোমবার (২৪ জুন) রাত ৯টায় এ ঘটনা ঘটে। এতে ভবনের কর্মকর্তা, কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

দুই ভাই-বোনকে কামড়, সাপ নিয়ে হাসপাতালে স্বজনরা

দুই ভাই-বোনকে কামড়, সাপ নিয়ে হাসপাতালে স্বজনরা

রাজবাড়ীর পাংশার কসবামাজাইলে সাপে কাটা দুই ভাই-বোনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় দংশন করা সাপটি মেরে হাসপাতালে হাজির হন তাদের স্বজনরা।রোববার (২৩ জনু) রাত সাড়ে ৮টার দিকে তাদেরকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।

সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু, রাসেলস ভাইপার আতঙ্ক!

সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু, রাসেলস ভাইপার আতঙ্ক!

ঢাকার ধামরাইয়ে সাপের কামড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তবে কী সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের ধারণা রাসেলস ভাইপার সাপের ছোবলেই তার মৃত্যু হয়েছে।

অজু করতে গিয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, রাসেলস ভাইপার আতঙ্ক!

অজু করতে গিয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, রাসেলস ভাইপার আতঙ্ক!

বরগুনার আমতলীতে বিষধর সাপের কামড়ে রেজিমোন (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এই ঘটনার পর থেকেই গুলিশাখালী ইউনিয়নের সর্বত্র এখন রাসেলস ভাইপার সাপের আতঙ্ক বিরাজ করছে।

আমতলীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, রাসেল ভাইপার আতঙ্ক

আমতলীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, রাসেল ভাইপার আতঙ্ক

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের মধ্য আঙ্গুলকাটা গ্রামে সাপের কামড়ে রেজিমোন (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ওই ইউনিয়নের সর্বত্র এখন রাসেল ভাইপার সাপের আতংক ছড়িয়ে পড়েছে। 

শ্রীমঙ্গলে ২০ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার

শ্রীমঙ্গলে ২০ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার

শ্রীমঙ্গলের দক্ষিণ লামুয়া গ্রামে গরুর ঘর থেকে বিশালাকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। পরে এটিকে বন্যপ্রাণী কার্যালয়ে হস্তান্তর করা হয়।রোববার (৯ জুন) শ্রীমঙ্গল উপজেলার লামুয়া গ্রামের হাসান মিয়ার বাড়ির গোয়াল ঘরের ভেতর থেকে সাপটি উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

সখীপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

সখীপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে সিয়াম হোসেন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সিয়াম ওই এলাকার সৌদি প্রবাসী ফরহাদ হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।