চলতি বছরের শেষ দিকে ভারতীয় শোবিজে মুক্তিপ্রাপ্ত অন্যতম আলোচিত সিনেমা প্রভাসের ‘সালার’।
শিরোনাম
সালার
একই সময়ে দুই বড় তারকার সিনেমা মুক্তি পাওয়া নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার এ ঘটনার সাক্ষী হয়েছে বলিউড। তবে এবারের গল্পটা যেন একটু ব্যতিক্রম! এবার বড় মহারণের সাক্ষী হতে যাচ্ছে ভারতীয় সিনেমা।
গত কয়েক বছর ধরেই ব্যবসায়িকভাবে দক্ষিণী ভাষার সিনেমা বলিউডের চেয়ে অনেকটাই এগিয়ে গেছে। এমনকি অন্যান্য আঞ্চলিক বেল্টেও দাপটের সঙ্গে ব্যবসা করছে দক্ষিণী সিনেমাগুলো। তবে সম্প্রতি বলিউড বাদশা শাহরুখের হুঙ্কারে পিছু হটল বিগ বাজেটের দক্ষিণী সিনেমা ‘সালার’।