নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের চল্লিশা এলাকায় সিএনজি ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (০৪ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
সিএনজি
চট্টগ্রাম নগরীর বাংলাদেশ বন গবেষণাগার ইন্সটিটিউট এলাকায় এক চিকিৎসককে ধর্ষণচেষ্টা মামলায় মো. জামসেদ (৩৫) নামের অটোরিকশা চালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সিলেটের সুনামগঞ্জে ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দু’জন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।
নোয়াখালীর সদর উপজেলার চর মটুয়া থেকে এক সিএনজি চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিক পুলিশ ও নিহতের পরিবার হত্যার কোনো রহস্য জানাতে পারেনি। সোমবার দুপুরে উপজেলার ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়নে পশ্চিম চরমটুয়া গ্রামের সফিগঞ্জ বাজারের দক্ষিণ পাশে একটি ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়।
সিলেটে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও তিনজন।
রাজধানীর যাত্রাবাড়ীতে থেমে থাকা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় দু‘জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।
কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ডভ্যানের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক নারীসহ আরও দু’জন। নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় ট্রাক ও সিএনজির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁদপুরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নাজমা আক্তার (৫৫) নামে সহকারী প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।