চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
সিভিল সার্জন
চাঁদপুরের দায়িত্ব অবহেলার অভিযোগে সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনকে বদলির নির্দেশের দুই ঘণ্টার মধ্যে তা আবারও প্রত্যাহার করা হয়েছে। রবিবার(৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান।
রাজবাড়ী সদর হাসপাতালে সাপের কামড়ে আহত এক যুবককে অ্যান্টিভেনম না দেওয়ার অভিযোগে সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়কের পদত্যাগের দাবি উঠেছে।
মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম মোফাখখারুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
বগুড়া জেলার সিভিল সার্জনের কার্যালয় এবং এর অধীনে বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠানসমূহ ৬টি পদে ১৫৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু ৬ মে ২০২৬ তারিখ সকাল ১০টায়, চলবে ২৭ মে বিকেল ৪টা পর্যন্ত।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামের প্রকোপ বেড়েই চলেছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ বাড়িয়েছে।
চট্টগ্রামে আরও চার শিশুর দেহে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের সবাই নগরীর বাসিন্দা। এ নিয়ে হাম আক্রান্তের সংখ্যা ২২ জনে দাঁড়িয়েছে।
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ঘুষ বাণিজ্য ও অনিয়মের অভিযোগে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন চাকরি প্রত্যাশী শিক্ষার্থী ও স্থানীয় জনতা।
দেশের স্বাস্থ্য খাত সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে সিভিল সার্জন সম্মেলনের। দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রাষ্ট্রপতির আদেশক্রমে দেশের ৪১ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি হয়েছে। উপ-সচিব সানজিদা শারমিন প্রজ্ঞাপন দুটিতে সই করেছেন।