সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার খিলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিলেটে
সিলেটে ঘর থেকে এক গৃহবধূ ও খোলা মাঠ থেকে এক ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সিলেট নগরী থেকে গৃহবধূর ও বিয়ানীবাজার থেকে ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সিলেটে অস্ত্রসহ এক কৃষি খামারের মালিককে আটক করেছে পুলিশ। রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাত পৌণে ১২টার দিকে ওসমানীনগর থানার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের কিয়ামপুরস্থ ফার্মে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সিলেটে একদিনের ব্যবধানে আবারও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৫ অক্টোবর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা চত্বর এলাকায় চেকপোস্টে তল্লাশি চলাকালে এ হামলার ঘটনা ঘটে। এতে পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দিনের বেলায় ব্যস্ত নগরী, রাত নামতেই ভয়ের রাজত্ব! সিলেটের রাত যেন এখন আতঙ্কের অন্য নাম। অন্ধকার নেমে এলেই নগরীর অলিগলি থেকে শুরু করে মহাসড়ক—সবখানেই সক্রিয় হয়ে ওঠে ছিনতাইকারীরা। একের পর এক ছিনতাই আর নাগরিকদের হাহাকার—এমন দৃশ্য এখন সিলেট নগরের নিত্যচিত্র।
সিলেটে দিন-দুপুরে সাদা পাথর পাচারকালে একটি ট্রাক আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। পাথরের ডাস্টের নিচে লুকিয়ে এই পাথর পাচার করা হচ্ছিলো। রবিবার দুপুরে উপজেলার থানা বাজার এলাকা থেকে হাইড্রোলিক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ২৪-৩৬১৭) আটক করা হয়।
মাঝারি মানের লক্ষ্য তাড়া করতে নেমেও প্রায় হারতে বসেছিল সিলেট বিভাগ। তবে শেষ মুহূর্তে টেলএন্ডারদের দুর্দান্ত নৈপুণ্যে নাটকীয় জয় পেয়েছে জাকির হাসানের দল।
সিলেটের তাপমাত্রা আজ অস্বস্তিকর উচ্চতায় পৌঁছেছে, যেন শহরটা আগুনের চুল্লিতে পরিণত হয়েছে। সূর্যের তীব্র ঝলসে গোটা নগরী যেন নিশ্বাস নিতে পারছে না।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খেলতে গিয়ে অসাবধানতা বশত শিশু ২টি নদীতে পড়ে যায়।
বিকল্প সোর্স লাইন নির্মাণকাজের জন্য শনিবার সিলেটের বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।