সুদানের সামরিক বাহিনী ও আধা-সামরিক বাহিনী ৭ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।মঙ্গলবার (২ মে) সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
- ৩ লাখ মেট্রিক টন ধান ও ৫ লাখ টন চাল সংগ্রহ করবে সরকার
- * * * *
- ছাত্র শক্তির হাসিবের সঙ্গে থাকা নারী তার স্ত্রী: খালেদ হাসান
- * * * *
- বাংলাদেশের হজ কোটা বাড়াল সৌদি আরব
- * * * *
- সিরাজদিখানে আওয়ামী লীগের ধর্মঘটের প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
- * * * *
- কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- * * * *
সুদানে
সুদানে সংঘর্ষ বিরতির মেয়াদ আরো ৭২ ঘণ্টা বাড়ালো সেনা ও আধা সামরিক বাহিনী। আরো বেশি মানুষ সুদান ছাড়ছেন।
সুদানের রাজধানী খার্তুমে যুদ্ধবিরতি ভেঙে পড়েছে এবং দেশটির সামরিক বাহিনীর দুই দলের মধ্যে লড়াই তীব্রতর হয়েছে।
সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে ভয়াবহ সংঘর্ষ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। আল জাজিরার হিবা মরগান জানিয়েছেন, শনিবার ভোরের আগ থেকেই দেশটির রাজধানী খার্তুমে বিমান হামলা, বিমান-বিধ্বংসী অস্ত্র ও কামানের শব্দ শোনা গেছে।
সুদানে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২ মে খার্তুম থেকে বাংলাদেশিদের পোর্ট অব সুদানে নিয়ে আসা হবে। সেখান থেকে তাদেরকে সৌদি আরবে জেদ্দায় নেওয়া হবে।
সুদানের লড়াইরত জেনারেলদের একজন, আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) প্রধান মোহাম্মদ হামদান হেমেডটি ডাগালো বিবিসিকে বলেছেন, লড়াই বন্ধ না হওয়া পর্যন্ত তিনি কোনো আলোচনায় যাবেন না।
সুদানে উভয় পক্ষ ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে। এদিকে পাশ্চাত্য, আরব ও এশিয়ার দেশগুলো তাদের নাগরিকদের দেশটি থেকে সরিয়ে আনার চেষ্টা জোরদার করেছে।
সুদানের রাজধানী খার্তুমে সামরিক বাহিনীর দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে লড়াই অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ তাদের কূটনীতিক ও নাগরিকদের সরিয়ে নিচ্ছে। মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতরের জন্য একটি যুদ্ধবিরতি করার আহ্বান সত্ত্বেও সহিংসতা থামেনি।
সুদানের যুদ্ধরত বাহিনীগুলো শুক্রবার দেশটির রাজধানীতে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েছে। রমজান মাসের শেষের দিকে যুদ্ধবিরতির জন্য বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিবর্গের আহ্বানকে উপেক্ষা করে তারা লড়াইয়ে লিপ্ত হলো তারা। খার্তুমের বিভিন্ন এলাকায় বোমা ও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।
আন্তর্জাতিক স্তরে মধ্যস্থতার পর সুদানে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছিল দুই পক্ষ, তবে কয়েকঘণ্টার মধ্যেই আবার লড়াই শুরু হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় অস্ত্রবিরতি চালু হয়। কিন্তু কয়েকঘণ্টা পরেই আবার সেনা ও আধাসামরিক বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আবার গোলাগুলির শব্দ শোনা যায় খার্তুমে।