বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
সূচি
ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন ও পরবর্তী করণীয় ঠিক করতে যৌথসভা ডেকেছে বিএনপি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৭৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পিছিয়ে গেল ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর। পরিবর্তন এসেছে তাদের সূচিতে। নতুন সূচি অনুযায়ী ২০ ফেব্রুয়ারির পরিবর্তে ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবে ইংলিশরা। তবে সিরিজ শুরু হবে নির্ধারিত সময়েই। ২০১৬ সালের পর এবারই প্রথম বাংলাদেশে আসছে থ্রি লায়ন্সরা।
রাজধানীর চার স্থানে পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। ঢাকা মহানগর উত্তরের ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
খুলনার কয়রা উপজেলার ৫২ টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জানুয়ারি থেকে মেট্রোরেল চলাচলের সময়সূচিতে পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। আগারগাঁও স্টেশন ম্যানেজার ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান জানান, উদ্বোধনের পর থেকেই এখনও পর্যন্ত আগারগাঁও স্টেশন থেকে সরাসরি কোথাও বিরতি না দিয়ে উত্তরা উত্তর স্টেশনে সরাসরি যাতায়াত করছে মেট্রোরেল। তবে আগামী ২৫ জানুয়ারি থেকে পল্লবী স্টেশনে বিরতি দেবে।
যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৫ জানুয়ারি দেশের সব মহানগর ও জেলায় সমাবেশ করবে দলটি।
জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী পালনে ১০দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।শনিবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের এক যৌথ সভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
বর্তমান সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীসহ অন্যান্য বিভাগে বিএনপিসহ সমমনা বিরোধী দল, জোট ও সংগঠনের গণঅবস্থান কর্মসূচি মঙ্গলবার শুরু হয়েছে।