মেলবোর্নে অস্ট্রেলিয়া ৪৭৪ রানের বড় সংগ্রহ গড়ার পর ভারত চাপে পরে দ্বিতীয় দিনেই। ১৬৪ রান করতেই ৫ উইকেট হারায় রোহিত শর্মার দল। আজ তৃতীয় দিনের শুরুতেই হারায় রিশব পন্ত ও রবীন্দ্র জাদেজাকে। জাদেজা যখন আউট হন তখন ভারতের রান ৭ উইকেটে ২২১।
সেঞ্চুরি
নারীদের প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়লেন নিগার সুলতানা জ্যোতি। সেই রেকর্ডের কয়েক ঘণ্টার মধ্যে তিন অঙ্ক ছুঁয়ে তার পাশে বসলেন ফারজানা হক পিঙ্কি। তাদের অসামান্য অর্জনের দিনে ড্র হয়েছে মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের ম্যাচ।
ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে এনামুল হক বিজয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে জিতেছে খুলনা বিভাগ। এ দিন ঢাকা বিভাগকে ২১ রানে হারিয়েছে তারা।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাঠে গড়িয়েছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী আসর। প্রথম ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে মাঠে নেমেছে সিলেট। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে টুর্নামেন্টর প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তরুণ জিসান আলম।
বাংলাদেশের জার্সিতে শুরুটা ভালোই করেছিলেন এনামুল হক বিজয়। দুর্দান্ত পারফরম্যান্স করে ওপেনিংয়ে নিজের জায়গাটা শক্তও করেছিলেন এই ডান হাতি ব্যাটার। তবে কাল হয়ে দাঁড়ায় ২০১৫ বিশ্বকাপের ইনজুরি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়ারা। দুর্দান্ত ব্যাটিংয়ে রান তুলছেন প্রোটিয়া ব্যাটাররা। এতে উইকেট খরায় পুড়ছে স্বাগতিক বোলাররা।
মিরাজ চাইলেই সেঞ্চুরি পেতে পারতেন। আরেকটু ধৈর্য্য ধরে খেললেই হতো। তবে রাবাদাকে আক্রমণ করতে গিয়ে আক্ষেপে পুড়তে হলো তাকে।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরান। এই দিনটির জন্য কত পরিশ্রম করেছেন সরফরাজ খান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে রান করে গেছেন। কিন্তু কিছুতেই ভারতীয় দলের দরজা খুলতে পারছিলেন না।
ট্রিস্টান স্টাবসের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরির উপর ভর করে দক্ষিণ আফ্রিকা ১৭৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আয়ারল্যান্ডকে।
একটা সময় সেঞ্চুরিকে নিজের অভ্যাস বানিয়ে ফেলেছিলেন মুমিনুল হক সৌরভ। তবে সেই ধারায় ছেদ এসেছে আগেই।