রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। মঙ্গলবার (২২ জুন) সন্ধ্যায় বঙ্গভবনে গিয়ে বিদায়ী সেনাপ্রধান এ সাক্ষাৎ করেন।
সেনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবর্তিত বিশ্বের নিরাপত্তা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে সর্বোচ্চ পেশাদারী দক্ষতা ও উৎকর্ষতা অর্জনে মনোযোগী হওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি- বাংলাদেশ সেনাবাহিনী অতীতের সাফল্য অব্যাহত রেখে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকবে।’
লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
মিয়ানমারের সেনাবাহিনীর হামলায় আইয়ারওয়াদি নদীর বদ্বীপাঞ্চলে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। শনিবার মিয়ানমারের সেনাবাহিনী ওই অঞ্চলে অস্ত্র উদ্ধারের জন্য গেলে স্থানীয় গ্রামবাসী গুলতি ও তীর নিয়ে তাদের বাধা দিলে এ হতাহতের ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যম ও বাসিন্দারা এ তথ্য জানিয়েছে।
মালিতে দৃশ্যত সামরিক অভ্যুত্থান হয়েছে। সামরিক বাহিনীর সদস্যরা দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে রাজধানী বামাকোর বাইরে একটি সামরিক ঘাঁটিতে নিয়ে গেছে। সোমবার মন্ত্রিসভার পুনর্গঠনের পর এ ঘটনা ঘটে।
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাদুনায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরু নিহত হয়েছেন।
যশোর প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের উদ্দ্যোগে ঈদ-উল ফিতর উপলক্ষে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার (১২ মে) বেলা সাড়ে ১১ টায় যশোর সেনানিবাসে সেনা বাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এর নির্দেশনায় এবং ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নুরুল আনোয়ারের সার্বিক তত্ত্বাবধানে এগুলি বিতরন করা হয়।
সেনা অভ্যুত্থানের তিন মাস পরেও বিক্ষোভ অব্যাহত রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে।
মিয়ানমারের পূর্বাঞ্চলীয় থাই সীমান্তে তাতমাদাও বলে পরিচিত দেশটির সামরিক বাহিনীর সাথে সংখ্যালঘু কারেন জনগোষ্ঠীভুক্ত সশস্ত্র সংগঠনের জোরালো সংঘর্ষ শুরু হয়েছে।
আমেরিকার পাশাপাশি ব্রিটেনও আফগানিস্তান থেকে সেনাদেরকে দেশে ফেরত নেবে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা ফেরত নেয়ার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেয়ার পর ব্রিটিশ সরকার নিজেদের সেনা ফেরত নেয়ার কথা চিন্তা করছে।