ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকার কাছে ১ লাখের বেশি রিজার্ভ সেনা জড়ো করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জোনাথন কনরিকাস এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমরা ১ লাখের কাছাকাছি রিজার্ভ সেনা জড়ো করেছি। এই সেনারা এখন দক্ষিণ ইসরায়েলে আছে।
সেনা
ইনজুরি কাটিয়ে উঠে আর্সেনালের পরের ম্যাচে খেলবেন ভেবেছিলেন মার্তিনেল্লি। কিন্তু মিকেল আর্তেতা তাকে ম্যানসিটির বিপক্ষেই নামিয়ে দেন দ্বিতীয়ার্ধে।
শনিবার সকাল থেকে ফিলিস্তিনি সংগঠন হামাস গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভূখণ্ডে ৫ হাজারেরও বেশি রকেট হামলা চালায়।
ভারতের সিকিম রাজ্যে টানা ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও ২২ জন সেনাসদস্যসহ নিখোঁজ রয়েছেন আরও ৮২ জন। বুধবার (৪ অক্টোবর) স্থানীয় সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত রাশিয়ার সেনাবাহিনীতে প্রায় ৩ লাখ ৩৫ হাজার সেনা নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রাতভর বৃষ্টিতে ভয়াবহ অবস্থা ভারতের সিকিমের। আকস্মিক বন্যায় নিখোঁজ ২৩ ভারতীয় সেনা।বুধবার সকালেই উত্তর সিকিমের সিংতামের কাছে তিস্তার পানির স্রোতে সেনা ছাউনি ভেসে নিখোঁজ হয় ২৩ জন সেনা সদস্য।
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সেনাবাহিনীকে পেশাদারিত্বের প্রত্যাশিত মান অর্জনের মাধ্যমে অভ্যন্তরীণ ও বাহ্যিক যেকোনও হুমকি মোকাবিলায় সদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
ফের অশান্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্যের আদিবাসী অধ্যুষিত অঞ্চল। এমন পরিস্থিতিতে শান্তি ফেরাতে ওই অঞ্চলে বিতর্কিত আফস্পা আইন বহাল রেখেছে মণিপুর সরকার।
নাইজারে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ১২ সেনাসদস্য নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোটরবাইকে করে শত শত সশস্ত্র বিদ্রোহী সেনা সদস্যদের ওপর হামলা চালালে প্রাণহানির এই ঘটনা ঘটে।
চীন ও ভারতে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) তিনি দেশে ফিরেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।