ওমান সাগরে যৌথ নৌ মহড়া করেছে দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরান। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকি এক বিবৃতিতে মহড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সৌদি আরব
পাঁচ বিদেশি নাগরিকসহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। এদের মধ্যে পাঁচজনকে মাদক চোরাচালানের জন্য এবং দুজনকে হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
সৌদি আরব রিয়াদে সড়ক দুর্ঘটনায় ইমাম হোসেন (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের বাবার নাম দেলোয়ার হোসেন, বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বটতলিতে।
আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২২ হাজার ৯৯৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী। রবিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর দিয়েছে গালফ নিউজ।
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ব্যাপক বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা হয়েছে। বন্যায় মক্কা ও আশপাশের নিম্নাঞ্চল বৃষ্টির পানি ও স্রোতে ভেসে যায়।
প্রবাসী শ্রমিকদের সুখবর দিয়েছে সৌদি আরব। সেখানে কর্মরত প্রবাসী শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের জন্য নতুন বিমা পলিসি চালু করেছে দেশটির সরকার
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যাচ্ছেন। মঙ্গলবার সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পবিত্র মক্কা নগরীতে যাচ্ছেন তিনি।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম রনি নামে (২২) এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
এককভাবে ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। আয়োজক নির্ধারণের জন্য নিলামের আয়োজন করলেও, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সৌদি আরবকেই নির্ধারণ করেছে ফিফা। তবে মধ্যপ্রাচ্যের দেশটি যে বিশ্বকাপ ফুটবলের বড় একটি আসরের আয়োজক হওয়ার লক্ষ্য নিয়ে সামনে এগুচ্ছে, তা আগেই বোঝা গিয়েছিল।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লিয়ন ফকির (২৬) ও নাজমুল শেখ (২৫) নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।