স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের রুটিন দায়িত্ব পেলেন অধ্যাপক ডা. আহমেদুল কবীর। আজ সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব (পার-২) মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- * * * *
- নির্বাচন উপলক্ষে প্রায় ১০ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে ভিয়েতনাম
- * * * *
- ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা
- * * * *
- বাংলাদেশ-ভারত ম্যাচসহ ৩১ মে’র খেলার সূচি
- * * * *
- সদরঘাটে ২ যাত্রীকে অচেতন করে মালামাল লুট, অজ্ঞান পার্টির সদস্য গ্রেফতার
- * * * *
স্বাস্থ্য অধিদপ্তর
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ২৯ হাজার ৩২১ জনে। এ ছাড়া ২৪ ঘণ্টায় ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
রাজধানীতে ১৬৭টিসহ সারাদেশে ৮৮২টি অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার রাতে অধিদপ্তরের এক হালনাগাদ তথ্যে বিষয়টি নিশ্চিত করা হয়।
দেশে ১১ কোটি ৫১ লাখ ৪৬ হাজার ৬৭৭ জন মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজের আওতায় এসেছেন। সেই হিসেবে দেশের মোট জনসংখ্যার ৬৮ শতাংশ মানুষ করোনা টিকা সম্পন্ন করেছেন। এই সংখ্যা টিকা প্রয়োগে টার্গেট করা জনসংখ্যার প্রায় ৯৭ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
করোনাকালে অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।আজ রোববার করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে সংস্থাটির মুখপাত্র অধ্যাপক মো. নাজমুল ইসলাম সতর্ক হওয়ার এই পরামর্শ দেন।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত হয়েছে আরও ৪ হাজার ৩৭৮ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আহমেদুল কবীর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর দেশব্যাপী দেওয়া গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ আগামী ২৮ অক্টোবর দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।
নিবন্ধন করেও যারা করোনাভাইরাসের টিকা দেয়ার ম্যাসেজ পাচ্ছেন না তাদের ধৈর্য ধারণ করতে বলেছে স্বাস্থ্য অধিদফ্তর। রোববার অনলাইন বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, যাদের এখনো এসএমএস আসেনি তাদের অবশ্যই ধৈর্যসহ অপেক্ষা করতে হবে।