কুড়িগ্রাম পৌর শহরে বালুবাহী একটি ড্রাম ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোঃ ইসলাম ভুট্টু (৪৬) নামের এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে।
সড়ক দুর্ঘটনায়
ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।
দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জে ট্রাক এবং ট্রাক্টর এর সংঘর্ষে ট্রাক্টরের হেলপার পুলক চন্দ্র দাস নামে এক ট্রাক্টর হেলপারের মৃত্যু হয়েছে।
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মোটরসাইকেলের ধাক্কায় রিকশা চালক বাচ্চু মন্ডল (৫৫) নিহত হয়েছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সে থাকা এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের পার্বতীপুরে পাথর ও মরিচ বোঝাই দুটি ট্রাকের সংঘর্ষে এক ট্রাকের হেলপার নূর আমিন মিয়া (৩০) নিহত হয়েছেন এবং আহত হয়েছে ট্রাক চালক পলাতক।
শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পার্বতীপুর শহরের কাছে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ৫০ মিটার দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপার নূর আমিন মিয়া বগুড়া জেলার সদর থানার এরুলিয়া গ্রামের গোফফার প্রামানিকের ছেলে।
চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।শনিবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে মুহুরি হাট বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফেনীর সোনাগাজীতে রাস্তা পার হতে গিয়ে ট্রাক চাপায় মো. শোয়াইব (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি চাপায় ইয়াসিন শেখ বাপ্পি (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
সৌদি আরবে বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। দেশটির উমলুস এবং আল ওয়াজ প্রদেশের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।