দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরে বাড়ি ফেরার পথেই ট্রাকচাপায় তারেকুজ্জামান চৌধুরী নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর পৌর শহরে এ দুর্ঘটনা ঘটে।
- নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রবাসী বিএনপিতে উচ্ছ্বাস, থাকবেন হায়াত গ্র্যান্ড সেন্ট্রালে
- * * * *
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- * * * *
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- * * * *
- থানার ফটক ভাঙচুর, বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
- * * * *
- একাদশ শ্রেণির আসল বই আসার আগেই নকলে বাজার সয়লাব
- * * * *
সড়ক দুর্ঘটনা
মেহেরপুরের গাংনীতে ঢাকাগামী এসবি পরিবহনের ধাক্কায় বুলবুল হোসেন (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। এসময় আরও ১০ জন আহত হয়েছে।
ঝিনাইদহ শহরে সড়ক দুর্ঘটনায় দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম মিয়ার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সেলিম সদর উপজেলার হলিধানী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ও ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য ছিলেন।
ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল অজ্ঞাত একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়ে নঈম মিয়া (২৮) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত এবং তার সাথে থাকা অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক চাপায় মো. মহীউদ্দিন (৪৫) নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার ধলাপাড়া গোপিনপুর আষারিয়া চালা বাজারে এ ঘটনা ঘটে। নিহত মহীউদ্দিন উপজেলার গোপিনপুর চওনা পাড়া গ্রামের মৃত ফজর আমিনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জে ভটভটিতে ট্রাকের ধাক্কায় মো.বাবলু নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত বাবলু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙা ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মৃত মোস্তাকিন আলীর ছেলে।
বাংলাদেশে এমন একটি দিন পাওয়া যাবে না সেখানে কোথাও না কোথাও ছোট-বড় কোনো সড়ক দুর্ঘটনার খবর লেখা নেই।
চলতি বছরের নভেম্বর মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে মোট ৫৪১টি। এতে নিহত ৪৬৭ এবং আহত হয়েছেন ৬৭২ জন। নিহতদের মধ্যে নারী ৫৩ ও শিশু ৬৬ জন।
গাইবান্ধার সুন্দরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের কে-কৈ কাশদহ গ্রামের হান্নানের মোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত