সিলেটের বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম সাইদুল রহমান (১৮)। আজ বুধবার বিকলে সাড়ে ৩টায় বিশ্বনাথ বৈরাগী বাজার-সিংগেরকাছ বাজার সড়কের শেখেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইদুল উপজেলার দৌলতপুর ইউনিয়নের পশ্চিমগাঁও গ্রামের আফরোজ আলীর ছেলে।
- নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রবাসী বিএনপিতে উচ্ছ্বাস, থাকবেন হায়াত গ্র্যান্ড সেন্ট্রালে
- * * * *
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- * * * *
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- * * * *
- থানার ফটক ভাঙচুর, বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
- * * * *
- একাদশ শ্রেণির আসল বই আসার আগেই নকলে বাজার সয়লাব
- * * * *
সড়ক দুর্ঘটনা
গেল আগস্ট মাসে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪২৬ জন নিহত এবং ৭৯৩ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৭১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৮ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছে। মোটরসাইলে দুর্ঘটনা মোট দুর্ঘটনার ৩৮.৭৭ শতাংশ, নিহতের ৩৯.৪৩ শতাংশ ও আহতের ১৮.৭৮ শতাংশ।
নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন ভাই নিহত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার বড় পোল-হরনবিবি সড়কের ঘাটলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে সড়ক দুর্ঘটনায় ১৬ পর্যটক নিহত হয়েছে। তাদের মধ্যে ১৩ জন ইরানি রয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সালাহ উদ্দিন প্রদেশের দুজাইল ও সামারার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নাটোরের সিংড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় আব্দুর রহমান ওরফে বিপ্লব (২৪) নামে এক হাইওয়ে পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়া উপজেলার আজাদ দরগা নামক স্থানে কাভার্ডভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
রাজধানীর রামপুরা এলাকায় ট্রাকচাপায় সাগর ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামে সড়ক দুর্ঘটনায় ইয়ানুর (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ইয়ানুর একই গ্রামের ভ্যান চালক আব্দুল্লাহর ছেলে।
পাবনার ঈশ্বরদী উপজেলায় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় এক নার্স নিহত ও তার বহনকারী মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। সকাল সাড়ে ৬টার দিকে ঈশ্বরদী বিমানবন্দর সড়কের ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৫ জনই মেক্সিকান নাগরিক। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন যাত্রী। দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রীদের মধ্যে অনেকে অভিবাসী ছিলেন।
চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় ২ কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ওয়াসা থেকে জিইসি মোড়ের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।