ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য দুই কোটি ৭৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এতে খরচ হবে ৫১০ কোটি ২৮ লাখ টাকা। গত লটের তুলনায় নতুন লটে দাম বেশ বেড়েছে।
সয়াবিন তেল
দেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সরকার আজ প্রায় ৮০ হাজার মেট্রিক টন সার ও ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের পৃথক দুটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে।
দেশের বাজারে আরেক দফা বাড়লো সয়াবিন তেল ও চিনির দাম। সয়াবিন তেলের দাম প্রতি লিটারে বেড়েছে ১২ টাকা।
সয়াবিন তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন।
সার্বিক বিষয় পর্যালোচনা করে শিগগিরই সমন্বয় করা হবে সয়াবিন তেলের দাম বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি । তিনি বলেন, আমি এখনই বলেছি, খুব শিগগিরই পুরো বিষয়টি পর্যালোচনা করে আমাদের ট্যারিফ কমিশন সয়াবিন তেলের দাম নির্ধারণ করবে।
ব্যবসায়ীরা আগের দামেই বিক্রি করছেন সয়াবিন তেল৷ তাদের যুক্তি, আগে বেশি দামে আমদানি করেছেন, তাই আগের দামে বিক্রি করছেন তারা৷ এই অজুহাতে ভোক্তাদের পকেট থেকে হাতিয়ে নেয়া হচ্ছে কোটি কোটি টাকা৷
সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা কমানো হয়েছে। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৭৮ টাকা।
আবারও বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ছে। লিটারে ৭ টাকা বেড়ে এখন থেকে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৯২ টাকায় বিক্রি হবে।
ভোলা জেলার দৌলতখান উপজেলায় আড়াই হাজার লিটার চোরাই সয়াবিন তেল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আজ সরাসরি ক্রয় পদ্ধতিতে ১২৫ লাখ লিটার সয়াবিন তেল এবং ৫ হাজার মেট্রিক টন মসুর ডালসহ ১৬টি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে। অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল বৈঠকে এই অনুমোদন দেয়া হয।