হত্যা মামলা

হিলিতে ২ শিক্ষার্থী হত্যা মামলার আসামি সুরুজ গ্রেপ্তার

হিলিতে ২ শিক্ষার্থী হত্যা মামলার আসামি সুরুজ গ্রেপ্তার

দিনাজপুরের হিলিতে গত ৫ আগস্ট সাবেক পৌর মেয়র জামিল হোসেন চলন্তের বাড়িতে দুই ছাত্র হত্যা মামলার আসামি সুরুজ আলীকে (৪০) গ্রেপ্তার করেছে হাকিমপুর থানা পুলিশ।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিজবাড়ি থেকে গ্রেপ্তারের পর তাকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়।

চট্টগ্রামে ওয়াসিম হত্যা মামলায় গ্রেফতার ১

চট্টগ্রামে ওয়াসিম হত্যা মামলায় গ্রেফতার ১

চট্টগ্রাম নগরীর মুরাদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী ওয়াসিম আকরাম নিহতের ঘটনায় জয়নাল উদ্দীন জাহেদ নামের এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ

পটুয়াখালীতে হত্যা মামলায় ১৬ জনের যাবজ্জীবন

পটুয়াখালীতে হত্যা মামলায় ১৬ জনের যাবজ্জীবন

পটুয়াখালীতে একটি হত্যা মামলায় ১৬ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার সকালে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন বিচারিক আদালতের অতিরিক্ত দায়রা জজ এ কে এম এনামুল করিম।

হত্যা মামলায় সাবেক এমপি মমিন মন্ডলের পিএস গ্রেপ্তার

হত্যা মামলায় সাবেক এমপি মমিন মন্ডলের পিএস গ্রেপ্তার

বৈষ্যমবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিবর্ষণে শিক্ষার্থী হত্যার অভিযোগে সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্যের পিএস সেলিম সরকারকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা।

পিটিয়ে মারার ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে ঢাবি প্রশাসন

পিটিয়ে মারার ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে ঢাবি প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগে শাহবাগ থানায় হত্যা মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বুধবার রাতে তাকে ওই হলের গেস্ট রুমে পেটানোর ঘটনা ঘটে।

সাবেক বিচারপতি মানিককে আরেক হত্যা মামলায় গ্রেপ্তার

সাবেক বিচারপতি মানিককে আরেক হত্যা মামলায় গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডি এলাকায় কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জবির সাবেক দুই প্রক্টর ও ছাত্রলীগের ৩৬ জনের নামে হত্যা মামলা

জবির সাবেক দুই প্রক্টর ও ছাত্রলীগের ৩৬ জনের নামে হত্যা মামলা

মনিরুল ইসলাম অপু হত্যার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর মোস্তফা কামাল ও সাবেক সহকারী প্রক্টর নিউটন হালদারসহ শাখা ছাত্রলীগের ৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ফরিদপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ফরিদপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ফরিদপুরে বাসের হেলপার সাদ্দাক হোসেন হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ফরিদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

সাভারে শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা

সাভারে শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫০ জনকে আসামি করে সাভার মডেল থানার আরেকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে সাভারেই হত্যা মামলা হলো ১৫টি।