হত্য

স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

ফেনীর আলোচিত অন্তঃস্বত্ত্বা গৃহবধু শিরিনা আক্তারকে হত্যা মামলায় স্বামী মোঃ ইয়াছিনকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার ফেনী জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা এ রায় ঘোষণা করেন।

পাবনায় মানববন্ধনে বন্যহাতি হত্যার বিরুদ্ধে আইন প্রয়োগের আহ্বান

পাবনায় মানববন্ধনে বন্যহাতি হত্যার বিরুদ্ধে আইন প্রয়োগের আহ্বান

দেশের বিভিন্ন স্থানে বন্যহাতি হত্যার প্রতিবাদ ও বন্য পশুপাখি সংরক্ষণে বনবিভাগের দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেয়ার দাবিতে পাবনায় মানববন্ধন করেছে স্থানীয় বন্যপ্রাণী বিষয়ক সংগঠন ন্যাচার এন্ড ওয়াইল্ড লাইফ কনসারভেশন কমিউনিটি।

গাইবান্ধায় হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৮ জনের আমৃত্যু কারাদণ্ড

গাইবান্ধায় হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৮ জনের আমৃত্যু কারাদণ্ড

গাইবান্ধার পলাশবাড়ীতে হাসান নামের এক কৃষককে হত্যার দায়ে সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা নজরুল ইসলামসহ আটজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার সিনিয়র জেলা দায়রা ও জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।

সীমান্তহত্যা নিয়ে উত্তাল পশ্চিমবঙ্গ বিধানসভা

সীমান্তহত্যা নিয়ে উত্তাল পশ্চিমবঙ্গ বিধানসভা

বাংলাদেশ দীর্ঘ দিন ধরে অভিযোগ করছিল। এবার পশ্চিমবঙ্গের বিধানসভাতেও একই অভিযোগ উঠে এলো। বিএসএফ-এর এখতিয়ার বাড়ানোর প্রশ্নে রাজ্যের গুরুত্বপূর্ণ নেতা এবং বিধায়ক তাপস রায় রীতিমতো পরিসংখ্যান দিয়ে বিএসএফ-এর বিরুদ্ধে সীমান্তহত্যা, গুম, অপহরণের অভিযোগ তুললেন। যা নিয়ে বুধবারও উত্তপ্ত বিধানসভা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ সরকারের অবস্থান নিয়ে কটাক্ষ করেছেন।

পাবনায় জামাই ও তার মা-বোন মিলে পিটিয়ে হত্যা করলো বৃদ্ধা শ্বাশুড়িকে

পাবনায় জামাই ও তার মা-বোন মিলে পিটিয়ে হত্যা করলো বৃদ্ধা শ্বাশুড়িকে

পাবনায় জামাই ও তার মা-বোন মিলে পিটিয়ে হত্যা করলো বৃদ্ধা শ্বাশুড়ি আইরুন নেছা(৬০)কে।  জেলার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান। এ নির্মম ঘটনাটি ঘটেছে উপজেলার খানমরিচ ইউনয়নের পাইকপাড়া গ্রামে। গ্রেপ্তার করা হয়েছে প্রধান অভিযুক্ত বোন রেবেকাকে। 

রাতের আধারে যুবককে কুপিয়ে হত্যা

রাতের আধারে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক যুবককে রাতের আধারে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে বিশ্বনাথ উপজেলার দশঘর  ইউনিয়নের বাউসি গ্রমে এ ঘটনা ঘটে। 

পাবনায়  গৃহবধূকে কুপিয়ে হত্যার পর হাত-পা বিচ্ছিন্ন

পাবনায় গৃহবধূকে কুপিয়ে হত্যার পর হাত-পা বিচ্ছিন্ন

পাবনা প্রতিনিধি: পাবনায় এক পাষন্ড স্বামী তার স্ত্রীকে কুপিয়ে হত্যার পর তার অঙ্গ-প্রত্যঙ্গ কেটে ফেলেছে। এমন নির্মমতার এই দৃশ্য যিনিই দেখেছেন তিনি  চোখের পানি সংবরণ করতে পারেননি।