হত্য

দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক

দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীর ফুলগাজীতে দুই মাসের এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত বাবা মোহাম্মদ সুলতানের বিরুদ্ধে। পরে অভিযুক্ত বাবাকে আটক করেছে পুলিশ।

উপজেলার ফুলগাজী বাজারসংলগ্ন মেম্বার কলোনির একটি ভাড়া বাসায় বৃহস্পতিবার (১১ জুন) রাতে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মোহাম্মদ জুনায়েদ।

নওগাঁয় হত্যার ঘটনায় আসামিদের বাড়িতে হামলা

নওগাঁয় হত্যার ঘটনায় আসামিদের বাড়িতে হামলা

নওগাঁর মান্দা উপজেলার হাটোইর গ্রামের তৈয়বুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিরা সংঘবদ্ধ হয়ে হত্যা মামলার আসামিদের বসতবাড়িতে এ হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

খুলনায় বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

খুলনায় বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

খুলনায় রফিক গাজী নামে বিএনপির এক কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (১২ জুন) দুপুরে মহানগরীর লবণচরা থানার মাথাভাঙ্গা কাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দুই সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার, ৭ দিন পর থানায় হত্যা মামলা

দুই সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার, ৭ দিন পর থানায় হত্যা মামলা

বরগুনায় জেলা পরিষদ ডাকবাংলোর পাশাপাশি আলাদা দুটি কক্ষ থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের সাত দিন পর থানায় হত্যা মামলা করা হয়েছে। নিহত ইতি রানীর স্বামী দুলাল চন্দ্র বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে বরগুনা সদর থানায় এ মামলা করেন। 

হত্যা মামলার বিচারকাজ ঝুলে আছে ৫ বছর, হবিগঞ্জের ট্রাইব্যুনাল বিচারককে তলব

হত্যা মামলার বিচারকাজ ঝুলে আছে ৫ বছর, হবিগঞ্জের ট্রাইব্যুনাল বিচারককে তলব

প্রায় পাঁচ বছরেও একটি ধর্ষণ ও হত্যা মামলার বিচারকাজ শেষ না হওয়ায় হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩- এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরাকে তলব করেছেন হাইকোর্ট।

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড সংক্রান্ত ডেথ রেফারেন্স (যাবতীয় নথি) হাইকোর্টে পাঠানো হয়েছে।

রামিসা ধর্ষণ-হত্যা: পূর্ণাঙ্গ রায়ে সই বাকি, ডেথ রেফারেন্স যাচ্ছে হাইকোর্টে

রামিসা ধর্ষণ-হত্যা: পূর্ণাঙ্গ রায়ে সই বাকি, ডেথ রেফারেন্স যাচ্ছে হাইকোর্টে

রাজধানীর মিরপুরের পল্লবীতে ৭ বছর বয়সী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলার পূর্ণাঙ্গ রায়ে এখনো সই করেননি বিচারক। মঙ্গলবার (৯ জুন) সই সম্পন্ন হলে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পাঠানো হবে। সোমবার (৮ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

কুমিল্লায় কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। একইসঙ্গে তাদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন বিচারক। 

ভোলায় পড়াশোনায় বাধা, অভিমানে গৃহবধূর আত্মহত্যা

ভোলায় পড়াশোনায় বাধা, অভিমানে গৃহবধূর আত্মহত্যা

ভোলার দৌলতখানে পড়াশোনায় বাধা দেওয়ার অভিযোগে অভিমানে রিজবী আক্তার (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। খবর পেয়ে দৌলতখান থানা পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সোমবার (৮ জুন) বিকাল ৩টার দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাতাব্বর বাড়িতে এ ঘটনা ঘটে।