প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুুধবার সংসদে বলেছেন, এখন সময় এসেছে ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকা-ের মূল পরিকল্পনাকারীর পরিচয় প্রকাশে মুখোশ উন্মোচন করার।
হত্য
১৯৭৫ সালের ৭ নভেম্বর বিটিভির চার কর্মকর্তাকে হত্যা মামলার স্থগিতাদেশ প্রত্যাহার করেছে হাইকোর্ট বিভাগ।ফলে ৪৭ বছর আগে সংগঠিত হত্যার ঘটনায় আনা মামলার বিচার কার্যে এখন আর কোনো আইনগত বাধা রইল না।
মাগুরা জেলায় পলিটেকনিকের শিক্ষার্থী মেহেদী হাসান পাভেল হত্যা মামলার রায়ে ১ জনের ফাঁসি ও ৬ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানাজানা মোসাদ্দিকার (২১) আত্মহত্যার প্ররোচনার মামলায় বাবা শাহীন আলমকে গ্রেফতার করেছে র্যাব।আজ বুধবার সকালে ময়মনসিংহের গফরগাঁও থেকে তাকে গ্রেফতার করা হয়।
হত্যা, ধর্ষণ ও অপহরণের পৃথক তিন মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিদের এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের নির্দেশ দেয়া হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, জিয়াউর রহমান যে বঙ্গবন্ধু হত্যাকান্ডের সাথে জড়িত ছিলেন তা প্রমাণের জন্য রকেট সায়েন্স লাগে না। তার কর্মকান্ডই প্রমাণ করে তিনি এই হত্যাকান্ডের সাথে জড়িত ছিলেন।
আইনমন্ত্রী বলেন, মারা না গেলে জিয়াউর রহমান এই মামলার আসামি হতেন।
কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার মিরপুরে বৃষ্টি খাতুন (২০) এর হত্যা মামলায় শাহাবুদ্দিন আহম্মেদ ওরফে মঞ্জু (৩৫), হেলাল উদ্দিন (২৬) ও আশরাফুল আলম (৩৩) নামে তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড এবং একই সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড আদেশ দিয়েছেন আদালত।
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে সোমবার বিকেলে এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। আট বছর আগে পার্শ্ববর্তী একটি এলাকা থেকে ৪৩ শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ব্যাপারে অনলাইনে পোস্ট দেওয়ার পরপরই তিনি নিহত হন
চ্যানেল ২৪-এর ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের ছোট ভাই নুরুল ইসলাম রিফাত হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।