সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী বুলবুল হত্যা মামলায় তিনজনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
- গাজায় ভয়াবহ বন্যার মধ্যেই ইসরায়েলি হামলা, নিহত ৫
- * * * *
- চন্দ্রগঞ্জে সিএনজিতে তুলে শিক্ষিকাকে মারধর, স্বর্ণালংকার-মোবাইল ছিনতাই
- * * * *
- গাড়ি থেকে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই
- * * * *
- রেস্টুরেন্টে ছাত্রলীগ নেতার অবস্থানের অভিযোগ, স্টাফদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ
- * * * *
- সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- * * * *
হত্য
গোপালগঞ্জে মনোয়ারা বেগম হত্যা মামলায় কামরুল শেখকে (৬০) যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এ মামলার অপর তিন আসামীকে খালাস দেয়া হয়েছে।
মাগুরার মহম্মদপুরে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের পর ১৪ বছরের এক মাদরাসাছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় পলাশবাড়িয়া ইউনিয়নের চর ঝামা গ্রামে এই ঘটনা ঘটে।
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার চাঞ্চল্যকর সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকান্ডের ঘটনায় ইমরান শেখ ইমন(৩২) নামের আরো এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে কুষ্টিয়া শহরের রাজারহাট মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমন ওই এলাকার সামসুল আলমের ছেলে।
মানিকগঞ্জের ঘিওরে সহকর্মীর হাতে আব্দুল কুদ্দুস (৪০) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন । শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঘিওর উপজেলা পরিষদ চত্বর থেকে আব্দুল কুদ্দুসের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত মোঃ শাহীন নামে (২৭) আরেক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।
সীমান্তে উভয় দেশের নিরস্ত্র নাগরিকদের হত্যা, আহত ও মারধরের ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে কার্যকরী উদ্যোগ গ্রহণের ব্যাপারে বিজিবি ও বিএসএফ ডিজি একমত পোষণ করেছে।এ লক্ষ্যে অধিক সতর্কতামূলক ও কার্যকরী উদ্যোগ হিসেবে সীমান্তে যৌথটহল জোরদার, বিশেষ করে রাত্রিকালীন টহল পরিচালনার ব্যাপারে উভয় দেশ সম্মত হয়েছে।
সাংবাদিক সাগর সারোয়ার ও মেহেরুন রুনি দম্পতি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯০ বারের মতো পেছাল। পরবর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের মূল্যবোধের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে বলেছেন।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নৃশংসভাবে মা-ছেলে খুন হয়েছিল ২ জুলাই। কিন্তু কোনো প্রমাণ রেখে যায়নি খুনি। মা-ছেলের খুনের রহস্য উদঘাটন করতে হিমশিম খেতে থাকে পুলিশ।
গুলিবিদ্ধ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন। শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় নারা শহরে এক ক্যাম্পেইনে বক্তব্য দেওয়ার সময় গুলিবিদ্ধ হন তিনি।