থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্দুকধারীর হামলায় পাঁচ নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও একজন।
হামলায় নিহত
পাকিস্তানের বালুচিস্তানের কালাত জেলায় একটি যাত্রীবাহী বাসে সন্ত্রাসী হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। বুধবার পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলের সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শতাধিক। এতে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৪ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে।
সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি সেনা নিয়োগ কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন।
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে একটি বেসামরিক বাসে রাশিয়ার ড্রোন হামলায় নয়জন নিহত হয়েছে।
নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় বেনু রাজ্যে বন্দুকধারীদের চারটি পৃথক হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। রবিবার রেড ক্রসের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
দক্ষিণ সুদানের উত্তরের শহর ওল্ড ফ্যাঙ্গাকে চালানো এক বিমান হামলায় অন্তত ৭ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সহায়তাদানকারী আন্তর্জাতিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)।
সুইডেনের উপসালা শহরে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছে। স্থানীয় পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি সোনার খনি এলাকায় বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে।অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।