অস্ট্রেলিয়াকে দারুণ এক জয় এনে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। স্বাগতিক ভারতের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে তার ব্যাটিং তাণ্ডবে শেষ বলে গিয়ে ৫ উইকেটে জিতেছে অজিরা। গৌহাটির বরষাপাড়া স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বোলারদের কাঁদিয়ে ৩ উইকেটে ২২২ রানের পাহাড় সংগ্রহ জড়ো করে ভারত। শেষ বলে সেই পাহাড় ডিঙ্গায় অস্ট্রেলিয়া।
হারল
বিশ্ব ফুটবলে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর ব্রাজিল সর্বাধিকবার শিরোপাজয়ী দল। কিন্তু যুব ফুটবলে তাদের শুরুটা হলো অস্বস্তিকরভাবে।
আগে ব্যাটিং করে মাত্র ৮১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। এরপর বল হাতে বোলাররা চেষ্টা করেছিলেন লড়াই করার। পাকিস্তানের ৫ উইকেটও নেন তারা।
ভারতের বিপক্ষে আজ ৫৫-১৮ পয়েন্টে হেরেছে বাংলাদেশ কাবাডি দল। আগের ম্যাচে জাপানের বিপক্ষে জিতলেও আজকে হেরে সেমিতে উঠার সম্ভাবনার পথ অনেকটাই কমে গেল।
বাংলাদেশকে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ৭ উইকেটে হারাল নিউজিল্যান্ড। এই জয়ে ২০০৮ সালের পর বাংলাদেশের মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতল কিউইরা। তিন ম্যাচের সিরিজটা নিউজিল্যান্ড জিতল ২-০ ব্যবধানে। প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
আন্তর্জাতিক নারী ফুটবলে বাংলাদেশের অবস্থানটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো জাপান। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করলেও এ অঞ্চলের বাইরে লড়াই করার পর্যায়ে যেতে যে আরও কাঠখড় পোড়াতে হবে বাংলাদেশকে, সেই পাঠ জাপানি মেয়েরা দিয়ে দিলো এশিয়ান গেমসের অভিষেক ম্যাচে।
প্রথম ওভারে তিন ছক্কা! এমন দুর্দান্ত শুরুর পর টিম সাউদির দল ছুটল উল্টো পথে। দারুণ বোলিংয়ে তাদের দেড়শর নিচেই থামিয়ে দিল ইংল্যান্ড। দাভিদ মালানের দায়িত্বশীল ব্যাটিংয়ে সেই রান অনায়াসেই পেরিয়ে গেল টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা।
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতা হারায়, তাহলে বেকায়দায় পড়বে ভারত। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহিংসতাও বৃদ্ধি পেতে পারে।
লঙ্কা প্রিমিয়ার লিগের আগের ম্যাচে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু এ ম্যাচে বড় রান করা হয়নি তার, জেতেনি তার দলও। জাফনা কিংসের হয়ে খেলা বাংলাদেশি ব্যাটার হৃদয় ২২ বলে করেছেন ১৯ রান।
প্রথমার্ধে দুই গোলের লিড নিয়েছিল জার্গেন ক্লপের লিভারপুল। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। দারুণ কামব্যাকে ৪-৩ গোলের জয় তুলে নিয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।