হারারেতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতেছে স্বাগতিক জিম্বাবুয়ে। তারা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে ২০ বছর বয়সী তরুণ অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারির।
হার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণকে ঈদ শুভেচ্ছা জানান এবং রাজধানীর মোহাম্মদপুরস্থ গজনবী রোডের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) এ বসবাসরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণকে ফলমূল ও মিষ্টান্ন প্রেরণ করেন।
যশোরে গণপরিবহনের শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে করিম গ্রুপ। আজ দুপুরে শহরের বকচর এলাকায় করিম ফিলিং ষ্টেশনে করিম গ্রুপের জেনারেল ম্যানেজার শ্যামল বিশ্বাস ২০০জন শ্রমিকের হাতে উপহারসামগ্রী তুলে দেন।
বাংলাদেশকে আরও ১০ লাখ ডোজ ভ্যাকসিন উপহার দিতে যাচ্ছে চীন। শুক্রবার নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য দিয়েছেন ঢাকায় চীনা দূতাবাসের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান।
জিততে হলে জিম্বাবুয়েকে করতে হতো বিশ্বরেকর্ড। সেই দুরুহ কাজটি করতে পারেনি স্বাগতিকরা। উল্টো ২২০ রানের বিশাল জয়ে একমাত্র টেস্টের ট্রফি নিশ্চিত করলো বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৪৬৮ রান। জবাবে ২৭৬ রানে অল আউট জিম্বাবুয়ে।
আফগানিস্তানের পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। দেশটির ৮৫ শতাংশের বেশি এলাকার দখল নিয়ে ফেলেছে বলে দাবি করেছে তালিবান।
জিম্বাবুয়ের জয়ের জন্য প্রয়োজন ৩৩৭ রান, বাংলাদেশের দরকার ৭ উইকেট। কী হবে ফল? এর উত্তর মিলবে সিরিজের একমাত্র টেস্টের পঞ্চম ও শেষ দিনে। হারারে মাঠের এ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। প্রথম ইনিংসে মাহমুদউল্লাহর অপরাজিত ১৫০ রানসহ বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪৬৮ রান।
হারারে টেস্টের তৃতীয় দিন শেষে ২৩৭ রানের লিড নিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৪৬৮ রান। জবাবে ২৭৬ রানে থামে জিম্বাবুয়ে। শুক্রবার তৃতীয় দিনের শেষ বেলায় ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৪৫ রান করেছে মুমিনুল শিবির।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরোক্ষভাবে আফগান যুদ্ধে তার দেশের পরাজয় স্বীকার করে নিয়েছেন। তিনি আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সমর্থন করে বলেছেন, আগামী ৩১ আগস্টের মধ্যে দেশটি থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়া হবে।
খুব কাছে গিয়েও অভিষেক টেস্ট সেঞ্চুরি পাওয়া হলো না লিটন দাশের। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশ দল যখন বিপর্যয়ে, তখন মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গী করে দারুণভাবে ব্যাট করে যাচ্ছিলেন এই ডানহাতি।