মার্কিন বাহিনী হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনে একটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্র শনিবার ভোরে হামলার জন্য প্রস্তুত রাখা হয়েছিল।
হুথি
ইয়েমেনে অবস্থিত হুথি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলার পর লোহিত সাগরে একটি তেলের ট্যাংকারে আগুন লেগেছে। জাহাজের মালিক ট্রাফিগুরা বলেছে, মার্লিন লুয়ান্ডা শুক্রবার লোহিত সাগরে যাওয়ার সময় তাতে ক্ষেপণাস্ত্র আঘাত করেছিল।
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার ভয়ে লোহিত সাগরের বাব এল-মানদেব প্রণালী থেকে ফিরে গেছে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী দুটি মালবাহী জাহাজ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বুধবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
লোহিত সাগরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি ও মার্কিন যুক্তরাষ্ট্রের সৃষ্টি উত্তেজনায় চরম উদ্বেগ জানিয়েছে সৌদি আরব।
যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের 'সন্ত্রাসী' সংগঠন হিসেবে ঘোষণা করেছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এই ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্রের মালিকানাধীন জাহাজে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। ইরানপন্থি এই সশস্ত্র গোষ্ঠীকে আবারও ‘বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করা হবে বলে ওয়াশিংটন ঘোষণা দেওয়ার পর হুথিরা এডেন উপসাগরে মার্কিন মালিকানাধীন জাহাজে হামলা চালায়।
ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আগ্রাসনের সফল জবাব দিল হুথি বিদ্রোহীরা। এবার তারা লোহিত সাগরে একটি মার্কিন কার্গো জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
লোহিত সাগরে মার্কিন বাহিনীর হামলায় ইরান সমর্থিত ইয়েমেরনের ১০ হুতি বিদ্রোহী নিহত হয়েছেন। সেই সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীটির তিনটি নৌকা সাগরে ডুবে গেছে।
ইয়েমেন উপকূলে আরও দুটি ইসরায়েলি জাহাজে হামলার দাবি করেছে হুথি বিদ্রোহীরা।
ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে চারদিন ধরে যুদ্ধ চলছে। এই সংঘাত আপাতত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এতে ইসরায়েলকে সহযোগিতার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।