১

ভারতকে ম্যাচ ফির ১০০ ভাগই জরিমানা করল আইসিসি

ভারতকে ম্যাচ ফির ১০০ ভাগই জরিমানা করল আইসিসি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মন্থর বোলিংয়ের দায়ে ভারতকে জরিমানা করেছে আইসিসি। দিতে হবে দলগত ম্যাচ ফির পুরোটাই। তবে অস্ট্রেলিয়াও বাদ যায়নি। অস্ট্রেলিয়াকে দিতে হবে ম্যাচ ফির ৮০ ভাগ। এছাড়া বাড়তি জরিমানা হয়েছে শুভমান গিলের।

১১ জেলায় ৬০ কি. মি. বেগে ঝড়ের পূর্বাভাস

১১ জেলায় ৬০ কি. মি. বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের ১১ জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

কাজাখস্তানে দাবানল; নিহত ১৪

কাজাখস্তানে দাবানল; নিহত ১৪

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে বড় ধরনের দাবানলে ১৪ জনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে দাবানলের কারণে মৃত্যুর এটিই সর্বোচ্চ সংখ্যা। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বনে আগুন লাগার পর প্রাণহানির এই ঘটনা ঘটে।

১১ কোটি টাকার কোকেনসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

১১ কোটি টাকার কোকেনসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ হাজার ৮০০ গ্রাম কোকেনসহ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ জুন) তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ভারতের মিজোরামে থাকেন।

ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’: ১৭০ কিমি পর্যন্ত উঠতে পারে ঝড়ের বেগ

ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’: ১৭০ কিমি পর্যন্ত উঠতে পারে ঝড়ের বেগ

আরব সাগরে সৃষ্ট গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আরও শক্তিশালী হয়ে উঠছে। ঝড়ের বেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটার ছুঁয়ে ফেলতে পারে বলে নতুন বুলেটিনে জানিয়েছে ভারতের আবহাওয়া ভবন।

সৌদি পৌঁছেছেন ৬৭১০৫ হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৬৭১০৫ হজযাত্রী

চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৬৭ হাজার ১০৫ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৭ হাজার ৭৫৫ জন। আর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জনের।