গোপালগঞ্জ ও নড়াইল জেলার সীমান্তের কালনা পয়েন্টে নির্মিত দেশের প্রথম ৬ লেনের দৃষ্টিনন্দন ‘মধুমতী সেত’ু ১০ অক্টোবর উদ্বোধন করা হবে। ওইদিন থেকেই সেতুতে গাড়ি চলবে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উদ্বোধন করবেন এটি। বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা।
১
দেশের ১৯ জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উদ্বোধনের পর ১০০ দিনে পদ্মা সেতুতে ২১৫ কোটি ৫০ লাখ টাকারও বেশি টোল আদায় করা হয়েছে। ১৫ লাখ ৪০ হাজারের বেশি যানবাহন থেকে এসব টোল আদায় হয়েছে।
উপসচিব থেকে সচিব, বিভিন্ন পদে ৯১৮ জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। একই সঙ্গে প্রশাসনে বিভিন্ন পর্যায়ে ৯৯ জন কর্মকর্তাকে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
ভারতের উত্তরাখন্ড রাজ্যের উত্তরকাশী জেলার মাউন্ট দ্রোউপদী কা ডান্ডা-২ পর্বতশৃঙ্গে তুষারধসে কমপক্ষে ১০ জন পর্বতারোহীর প্রাণহানি ঘটেছে। স্থানীয় গণমাধ্যম মঙ্গলবার কর্মকর্তাদের বরাত দিয়ে একথা জানায়।
ভারতের পৃথক দুর্ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ২৭ জন। এতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাত।
ইন্দোনেশিয়ায় একটি ঘরোয়া ফুটবল ম্যাচে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১২৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ১৮০ জন। পূর্ব জাভা প্রদেশের পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
অস্ট্রেলিয়ায় ১৬ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের টি-২০ বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সব দল মিলিয়ে মোট প্রাইজমানির পরিমাণ ৫.৬ মিলিয়ন ডলার, বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৫৬ কোটি টাকা।
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া অধ্যুষিত এলাকায় শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, কাবুলের দাশতি বারচি এলাকার একটি কোচিং সেন্টারের ভেতর শুক্রবার সকালে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে
ঢাকাসহ দেশের ১৫ জেলার ওপর দিয়ে ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।