রাশিয়ার গত ১০ দিনের হামলায় ইউক্রেনের প্রায় ১ হাজার ১০০ গ্রাম ও শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
১
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী পাঁচ বছরে বাংলাদেশের কৃষি খাতে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন হবে। উন্নত দেশ, আন্তর্জাতিক দাতা সংস্থা এবং বেসরকারি উদ্যোক্তাদের এ খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের ১০ ট্রাক অস্ত্র মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানির দিন ৩ মাস পিছিয়ে ২০২৩ সালের ৩ জানুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট।
মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপোয়াতো শহরের একটি বারে বন্দুক হামলায় ১২ জন নিহত হয়েছেন। পৌর সরকার এ কথা জানিয়েছে।
রাশিয়া বলেছে, সাবেক সোভিয়েত রাষ্ট্রের দুই বন্দুকধারী শনিবার একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে যারা স্বেচ্ছায় ইউক্রেনে যুদ্ধে যেতে এসেছিল এবং এই হামলায় ১৫ জন আহত হয়েছে।
মালয়েশিয়ায় অভিবাসন আইন অমান্য করার অভিযোগে ১৫ বাংলাদেশিসহ ৫০১ অভিবাসীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) রাতে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ।
নোয়াখালীর চৌমুহনীর মহেশগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭টি দোকান পুড়ে গেছে। এ ছাড়াও ক্ষতি হয়েছে আরো বেশ কয়েকটি দোকানের। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে দু’কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেল ২৪ ঘন্টায় ১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ৫১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন।
বাংলাওয়াশ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ ক্রাইস্টচার্চের টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট ১৬৪ রান করেছে নিউজিল্যান্ড। জিততে হলে পাকিস্তানকে করতে হবে ১৬৪ রান।
সুইজারল্যান্ডের সরকার সংসদে আইনের একটি খসড়া পাঠিয়েছে। সেই আইনে প্রস্তাব করা হয়েছে, যদি কেউ মুখ ঢাকা আইন ‘বোরকা নিষিদ্ধ’ ভঙ্গ করে তাহলে তাকে প্রায় এক হাজার ডলার জরিমানা করা হবে। বাংলাদেশের মুদ্রার তুলনায় যা এক লাখ টাকার সমান।