প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুুধবার সংসদে বলেছেন, এখন সময় এসেছে ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকা-ের মূল পরিকল্পনাকারীর পরিচয় প্রকাশে মুখোশ উন্মোচন করার।
১
রাঙামাটির জুরাছড়ি উপজেলায় বুধবার একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগ সমাবেশের ডাক দেয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই আদেশ জারি করা হয়।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বলবৎ থাকবে এ জারি।
বিশ্বঐতিহ্য সুন্দরবন পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে। প্রজনন মৌসুমে বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন বাড়াতে ১ জুন থেকে ৩১ আগস্ট সুন্দরবনে সব ধরনের মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। একটানা তিন মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে দেশী-বিদেশী পর্যটকরা সুন্দরবন ভ্রমণ করতে পারবেন।
ইরাকের রাজধানী বাগদাদে গুলিবিদ্ধ হয়ে অন্তত ১৫ জন নিহত এবং প্রায় ৩৫০ জন আহত হয়েছে। ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল-সদর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর তার সমর্থকেরা বাগদাদের গ্রিন জোনে ঢুকে পড়ার প্রেক্ষাপটে এই সংঘর্ষ হয়।
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে বিএনপির ১২ নেতাকর্মীসহ মোট ৩৫ জনকে আটক করেছে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদেরকে আটক করা হয়। এর মধ্যে সুধারাম থানায় ১ জন, বেগমগঞ্জ থানায় ৭ জন, চরজব্বর থানায় ১ জন এবং সোনাইমুড়ী থানায় ৩ জন।
খাগড়াছড়ির রামগড় উপজেলায় একই স্থানে ছাত্রলীগ ও বিএনপি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
আগামী ২১ সেপ্টেম্বর বুধবার পবিত্র আখেরী চাহার সোম্বা পালিত হবে। বাংলাদেশের আকাশে ১৪৪৪ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে। সেই মোতাবেক আগামীকাল সোমবার থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হবে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আন্তর্জাতিক আকাশসীমায় পর্যবেক্ষণ মিশনে থাকা তুরস্কের একটি এফ-১৬ জঙ্গি বিমানকে গ্রিক ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হয়রানি করার অভিযোগ করেছে তুরস্কের রাষ্ট্র-পরিচালিত সংবাদ সংস্থা আনাদুলু অ্যাজেন্সি। তুরস্ক এটিকে বৈরী তৎপরতা হিসেবে বিবেচনা করেছে।
রাঙামাটির কাপ্তাই উপজেলায় একই দিনে একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি মোকাবিলায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।