মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ায় বাস উল্টে অন্তত ১৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। আহত হয়েছে ২৫ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
১
ফেনীতে ২৮ কিলোমিটার রেলপথে ১৩০ আনসার ভিডিপির সদস্য মোতায়েন করা হয়েছে। রেলপথ নিরাপদ রাখতেই এ সদস্যদের নিযুক্ত করা হয়।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে এলাকায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নূরে আলম সিদ্দিকি।
অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলায় আহমেদ জামাল আল মাধউন নামে আল রাই এজেন্সির ডেপুটি ডিরেক্টর নিহত হয়েছেন। চলমান আগ্রাসনে এ পর্যন্ত ১০১ জন সাংবাদিক নিহত হয়েছেন।
নাটোরের লালপুর উপজেলা জাতীয় পার্টি নিজ দলের প্রার্থীকে বয়কট করে নাটোর-১ আসনে নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুলকে সমর্থন করেছে।
বিএনপির ডাকা অবরোধে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি। সকাল সকাল সূর্য উঁকি দিলেও তাপমাত্রার পারদ গিয়ে দাঁড়িয়েছে ১১ ডিগ্রির ঘরে। রবিবার ভোর ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে মানুষের উপস্থিতি অনেকটাই কম লক্ষ করা গেছে।
পৌষের শুরুতে নওগাঁয় জেকে বসেছে শীত। উত্তরের হিমেল হাওয়া আর কুয়াশার কারণে জেলায় তাপমাত্রা নিম্নমুখী।রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছি আবহাওয়া অফিস।
চট্টগ্রামের মিরসরাইয়ে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
মহেশখালীর ধলঘাটার জেলে মোজাম্মেলের জালে ধরা পড়া ১৫৯ কালো পোপা ৩০ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।