২

ফিফায় ২ বছর, বাফুফেতে আজীবন নিষিদ্ধ সোহাগ

ফিফায় ২ বছর, বাফুফেতে আজীবন নিষিদ্ধ সোহাগ

আর্থিক অনিয়ম ঢাকতে মিথ্যা তথ্য দেয়ার দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে ফিফা দুই বছরের জন্য নিষিদ্ধ করার পর আজীবন নিষিদ্ধ করেছে বাফুফে

১৪ দিনে রেমিট্যান্স এলো ১০ হাজার ২৫৮ কোটি টাকা

১৪ দিনে রেমিট্যান্স এলো ১০ হাজার ২৫৮ কোটি টাকা

চলতি এপ্রিল মাসের ১৪ তারিখ পর্যন্ত বৈধ বা ব্যাংকিং চ্যানেলে ৯৫ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ দেশে এসেছে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১০৭ টাকা ধরে) যার পরিমাণ ১০ হাজার ২৫৮ কোটি টাকা। রবিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চট্টগ্রামে বিমানের খালি আসনে মিলল ১২টি স্বর্ণের বার

চট্টগ্রামে বিমানের খালি আসনে মিলল ১২টি স্বর্ণের বার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে শারজাহ থেকে ছেড়ে আসা এয়ার এরাবিয়ার একটি বিমান থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টমস হাউজ। 

হাইকোর্টে ২০ এপ্রিল ছুটি ঘোষণা

হাইকোর্টে ২০ এপ্রিল ছুটি ঘোষণা

পবিত্র শবে কদরের ছুটির পর দিন ২০ এপ্রিল ঈদের সরকারি ছুটি ঘোষণা করে ১১ এপ্রিল প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগেও ২০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন।

ভারতে বিষাক্ত মদ পানে ২০ জনের মৃত্যু

ভারতে বিষাক্ত মদ পানে ২০ জনের মৃত্যু

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বিষাক্ত মদ পান করে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল শনিবার (১৫ এপ্রিল) এ ঘটনা ঘটে। 

সুদানে সেনাবাহিনী-প্যারা মিলিটারি সংঘর্ষ: নিহত ২৫, আহত ১৮৩

সুদানে সেনাবাহিনী-প্যারা মিলিটারি সংঘর্ষ: নিহত ২৫, আহত ১৮৩

সুদানের সেনাবাহিনীর সঙ্গে দেশটির প্যারা মিলিটারি গ্রুপের সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৮৩ জন।  সুদানের সেন্ট্রাল মেডিকেল কমিটি সিএনএনকে এই তথ্য জানিয়েছে। 

বাংলাদেশ থেকে ৪২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক

বাংলাদেশ থেকে ৪২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক

অনলাইন প্ল্যাটফর্মে ভুল তথ্য ছড়ানো বন্ধ করতে জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক তাদের সর্বশেষ কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে।